বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আমি আর বদলাতে পারি নাই

আমি আর বদলাতে পারি নাই

আমি আর বদলাতে পারি নাই

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। সামাজিকমাধ্যমে নিয়মিত নিজের কাজ, ব্যক্তিগত ছবি ও ভিডিও পোস্ট করেন তিনি। তবে মাঝেমধ্যে বিস্ফোরক মন্তব্য করে হাটে হাঁড়ি ভেঙে দেন! এবার তিনি মুখ খুললেন ‘কৃতঘ্ন’দের নিয়ে!

অর্থাৎ যারা উপকারীর অপকার করে তাদের সম্পর্কে। তিনি জানালেন, বিপদে যাদের পাশে দাঁড়ান, তারাই তাকে বিপদে ফেলে দিয়ে দূরে চলে যান!

গেল শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেন পরী মনি। যদিও সেখানে তিনি নির্দিষ্ট কারও নাম উল্লেখ করেননি।

সেই পোস্টে নায়িকা বলেন, ‘মানুষের সমস্ত বিপদে শুধু আমার দরজাই সবার জন্য খোলা থাকে। ঠিক তারাই আমাকে বিপদে ফেলে দিয়ে ভেগে যায়।’