বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এবিসি ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা

এবিসি ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা

এবিসি ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা

রাঙামাটিতে জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) বিকেলে রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক রানা দেব নাথ, রাঙামাটি জেলা প্রশাসকের প্রতিনিধি ও রাঙামাটি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-মুনতাসির মামুন মনি এবং সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়, পণ্যের মেয়াদ, মূল্যতালিকা প্রদর্শনসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিধিবিধান পর্যালোচনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্য, মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা এবং অন্যান্য অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়।

এর মধ্যে এবিসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা, বনরূপা ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা এবং প্যানাসিয়া ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে স্বাস্থ্যসেবা প্রদান ও ভোক্তা অধিকার সংক্রান্ত সরকারি নিয়ম-কানুন যথাযথভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে রোগী ও সাধারণ ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

 

 

মো. কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি