শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জন্ম মৃত্যু নিবন্ধনে দেশসেরা শিবগঞ্জের ইউএনও

জন্ম মৃত্যু নিবন্ধনে দেশসেরা শিবগঞ্জের ইউএনও

জন্ম মৃত্যু নিবন্ধনে দেশসেরা শিবগঞ্জের ইউএনও

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম জন্ম ও মৃত্যু নিবন্ধনে শতভাগ নির্ভুলতা ও সর্বোচ্চ ধারাবাহিক ‘শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন’ কার্যক্রমে সারাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করে শিবগঞ্জ উপজেলাকে জাতীয় পর্যায়ে গৌরবান্বিত করেছেন তিনি।
এই অসাধারণ সফলতার স্বীকৃতিস্বরূপ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আব্দুল মঈন খান, এমপি-র হাত থেকে বিশেষ সম্মাননা সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন ইউএনও মাজহারুল ইসলাম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সাধারণ মানুষের নাগরিক সেবা সহজীকরণ, দ্রুততম সময়ে নিবন্ধন প্রদান এবং ভুলত্রুটিমুক্ত ডাটাবেজ তৈরিতে শিবগঞ্জ উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাঠ পর্যায়ে জনপ্রতিনিধি, সচিব ও উদ্যোক্তাদের সঠিক দিকনির্দেশনা ও নিবিড় তদারকির মাধ্যমেই এই জাতীয় অর্জন সম্ভব হয়েছে।
ইউএনও মাজহারুল ইসলামের এই জাতীয় পর্যায়ের প্রাপ্তিতে শিবগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ ও গর্বের জোয়ার বইছে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সর্বত্রই তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন স্থানীয় সুধীজন, সামাজিক সংগঠন ও সাধারণ নাগরিকরা।
নিজের অনুভূতি ব্যক্ত করে উপজেলা নির্বাহী অফিসার মো. মাজহারুল ইসলাম বলেন, "এই অর্জন শুধু আমার একার নয়; পুরো শিবগঞ্জ উপজেলাবাসীর। স্থানীয় সরকার বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, উদ্যোক্তা এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত প্রচেষ্টায় এই গৌরব অর্জিত হয়েছে। এই সম্মাননা আমাদের কাজের প্রতি দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিল। আগামীতেও শিবগঞ্জের মানুষকে সর্বোচ্চ ও নির্ভুল সেবা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"

 

মোঃ মুকুল হক জেলা প্রতিনিধি 
চাঁপাইনবাবগঞ্জ।