শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

১৫ বছরের ছোট প্রেমিকার সঙ্গে বাগদান

১৫ বছরের ছোট প্রেমিকার সঙ্গে বাগদান

১৫ বছরের ছোট প্রেমিকার সঙ্গে বাগদান


বলিউড অভিনেতা অর্জুন রামপাল। ‘ধুরন্ধর’ সিনেমাতে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন অর্জুন রামপাল। তবে এবার কাজ নয়, ব্যক্তিগত জীবন নিয়েই চর্চার কেন্দ্রে উঠে এলেন তিনি। দীর্ঘদিনের সম্পর্ক, বিয়ে ও বাগদান-সব কিছু নিয়েই প্রকাশ্যে মুখ খুলেছেন অর্জুন।

সম্প্রতি রিয়া চক্রবর্তীর পডকাস্ট শোতে অতিথি হয়ে হাজির হন অর্জুন রামপাল। সেখানে দীর্ঘদিনের বান্ধবী গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডস-এর সঙ্গে তার সম্পর্কের সমীকরণ নিয়ে অকপটে কথা বলেন অভিনেতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্যাব্রিয়েলাও। কথোপকথনের একপর্যায়ে উঠে আসে তাদের বিয়ে ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রসঙ্গ।

বিয়ের প্রশ্নে গ্যাব্রিয়েলা বলেন, “আমাদের দুজনের বাগদান হয়ে গিয়েছে। এই প্রথমবার এই বিষয়টি নিয়ে আমরা মুখ খুললাম। তবে আমরা বিবাহিত নই। ভবিষ্যতে কী হবে, তা কি বলা যায়?” এরপরই নিজের বক্তব্য কিছুটা সংশোধন করে অর্জুন রামপাল বলেন, “বিয়ে না করলেও আমাদের বাগদান হয়ে গিয়েছে।” এই মন্তব্য শুনে রিয়া চক্রবর্তীও রীতিমতো অবাক হয়ে যান।

গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডস-এর সঙ্গে অর্জুন রামপালের সম্পর্ক প্রায় ছয় বছরের। এর আগে ১৯৯৮ সালে মডেল মেহর জেসিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। সেই সংসার থেকে তাদের দুই কন্যা সন্তান-মাহিকা রামপাল ও মাইরা রামপাল। তবে ২০১৯ সালে সেই বিয়ের ইতি টানে দুজনের পথচলা। একই বছর থেকেই গ্যাব্রিয়েলার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান অর্জুন।