শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এবার পাকিস্তানি অভিনেতার সাথে নুসরাত

এবার পাকিস্তানি অভিনেতার সাথে নুসরাত

এবার পাকিস্তানি অভিনেতার সাথে নুসরাত

তেরে বিন’ নাটকের মুরতাসিম চরিত্র দিয়ে তুমুল জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা ওয়াহাজ আলী বাংলাদেশে এসেছেন। গত ২ ও ৩ অক্টোবর রাজধানী ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’-এ উপস্থিত ছিলেন তিনি। এই বিশেষ অনুষ্ঠানে তার সঙ্গী হয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। একটি জমকালো ফ্যাশন শোতে তাদের একসঙ্গে দেখা যায়।


নুসরাত ফারিয়া তার সোশ্যাল মিডিয়ায় ওয়াহাজ আলীর সঙ্গে তোলা বেশ কিছু ছবি শেয়ার করেছেন, যেখানে দুজনকে একে অপরের পাশে বেশ উজ্জ্বল ও স্টাইলিশ দেখাচ্ছে। শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, নুসরাত ফারিয়া একটি ঐতিহ্যবাহী জামদানি মোটিফের গভীর বেগুনি রঙের স্ট্রেপলেস লেহেঙ্গা চোলি পরেছেন। 

মাথায় ভারী টিকলি, গলায় চওড়া নেকলেস, কানে ঝুমকো আর হাতে সোনালী চুরিতে তাকে লাগছে রাজকীয়। ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘জামদানির ঐতিহ্য নিয়ে হেঁটেছি, ভালোবাসার মাধ্যমে তুলে ধরেছি আমাদের পরিচয়, আর মনে জমিয়েছি অনন্য স্মৃতি।’

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা