পটুয়াখালীর বাউফলে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ খলিল সরদার (৪৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কবিরকাঠী গ্রামের কুমারখালী-রাজাপুর সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার এসআই সম্মিতের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনকভাবে অবস্থান করা খলিল সরদারকে আটক করে তল্লাশি চালানো হলে তাঁর কাছ থেকে ১২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার খলিল সরদার কবিরকাঠী গ্রামের মৃত ওয়াজেদ আলী সরদারের ছেলে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এসআই সম্মিতের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১২৪ পিস ইয়াবা উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
মোঃ রুবেল হোসেন, বাউফল
