ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা রিসোর্স সেন্টারে (ইউআরসি) নবযোগদানকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কসবা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) উপজেলা রিসোর্স সেন্টারে আয়োজিত এ মতবিনিময় অনুষ্ঠানে নবযোগদানকৃত শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় শিক্ষকতার পেশাগত দায়িত্ব, শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যালয়ে সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কসবা উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) ইন্সট্রাক্টর এস এম ইকবাল, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল খালেক, মো. এনামুল হক ও মোঃ শাহাদাত হোসেন সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক শিক্ষক সমিতি গোলাম রব্বানী, সভাপতি, কসবা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি।
এছাড়া উপস্থিত ছিলেন কসবা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ আরফানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রাহমান খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন আখন্দ, অর্থ সম্পাদক মোঃ আমির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক এম.জি আজম এবং সদস্য মোঃ আনোয়ার সাদাত।
মতবিনিময়কালে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ নবযোগদানকৃত শিক্ষকদের অভিনন্দন জানান এবং দায়িত্বশীলতা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করার আহ্বান জানান। পাশাপাশি প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে নবীন ও অভিজ্ঞ শিক্ষকদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়
নবযোগদানকৃত শিক্ষকরা এ ধরনের শুভেচ্ছা ও মতবিনিময় আয়োজনের জন্য কসবা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম
