বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চরফ্যাশনে স্ত্রীকে জোরপূর্বক অন্যত্র বিয়ে দেওয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন স্বামী

চরফ্যাশনে স্ত্রীকে জোরপূর্বক অন্যত্র বিয়ে দেওয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন স্বামী

চরফ্যাশনে স্ত্রীকে জোরপূর্বক অন্যত্র বিয়ে দেওয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন স্বামী

মোঃ জেনিদ, ভোলা জেলা প্রতিনিধি


ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নের পূর্ব মাদ্রাজ এলাকায় স্ত্রীকে জোরপূর্বক অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা এবং শ্বশুরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন মোঃ সজীব হাওলাদার নামে এক যুবক। এ ঘটনায় নিজের স্ত্রীকে ফিরে পেতে প্রশাসন ও স্থানীয় সমাজের সহযোগিতা চেয়েছেন তিনি।

অভিযোগকারী সজীব হাওলাদার পূর্ব মাদ্রাজ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মালেক হাওলাদারের ছেলে। তার দাবি, গত ১৯ আগস্ট ২০২৬ তারিখে একই এলাকার সিকদার বাড়ির আল আমিন সিকদার ও আছমা আক্তারের মেয়ে মোসাঃ আফরিন আক্তার আখির সঙ্গে পারিবারিকভাবে নয়, বরং দুজনের সম্মতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। তিনি দাবি করেন, তারা উভয়েই প্রাপ্তবয়স্ক এবং নিজেদের সম্মতিতে বিয়ে করেছেন।

 

সজীবের অভিযোগ, বিয়ের পর তার স্ত্রী বাড়িতে আসাকে কেন্দ্র করে শ্বশুর আল আমিন সিকদারের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তার শ্বশুর তার বাসায় এসে তাকে ও তার বাবা-মাকে মারধর করেন এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। এতে তার শরীরে ১৭টি সেলাই দিতে হয়েছে বলে দাবি করেন সজীব।

সজীব আরও অভিযোগ করেন, সম্প্রতি তার স্ত্রীকে জোরপূর্বক অন্যত্র বিয়ে দেওয়ার উদ্দেশ্যে এনগেজমেন্ট করা হয়। বিষয়টি জানতে পেরে তার স্ত্রী নিজেই তার (সজীবের) বাড়িতে চলে আসেন। পরে তার শ্বশুর আল আমিন সিকদার সেখানে এসে মেয়েকে মারধর করে মাথায় আঘাত করেন এবং তাকে সেখান থেকে নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।

এ সময় তার পরিবারকেও হামলার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন সজীব।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে সজীব বলেন, তিনি ও তার স্ত্রী দুজনেই প্রাপ্তবয়স্ক এবং নিজেদের ইচ্ছায় বিয়ে করেছেন। তিনি তার স্ত্রীকে ফিরে পেতে চান এবং এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

সজীব বলেন, “শ্বশুরের ক্ষমতার কাছে আমি অসহায় হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখতে বাধ্য হয়েছি। আমি আমার স্ত্রীকে ফেরত চাই। প্রশাসনের কাছে আমার অনুরোধ, আমাকে সহযোগিতা করুন।”

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারী সজীব হাওলাদার।