চট্টগ্রামের সাতকানিয়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় সাতকানিয়া উপজেলার নয়া খালেরমুখ পাঠানিপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী
স্বাধীন ট্রাভেলসের একটি বাস বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামমুখী সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
নিহতদের একজন চট্টগ্রাম নগরীর শুলকবহর এলাকার কেশব চক্রবর্তীর ছেলে রিগেন চক্রবর্তী। তিনি গাজী গ্রুপে টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। নিহত অপরজন চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের আহমদ নবীর ছেলে মো. রিয়াদ
বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক আবদুস সাত্তার।
দুর্ঘটনায় আহত দুইজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
উপপরিদর্শক আবদুস সাত্তার জানান, ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ কামাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ পতিনিধি।