অবিচল বিশ্বাসের ৫০ বছর’—এই স্লোগানকে সামনে রেখে আইএফআইসি ব্যাংক পিএলসির ৫০ বছর পূর্তি উপলক্ষে মাগুরায় বর্ণাঢ্য র্যালি ও কেক কেটে উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় শহরের সৈয়দ আতর আলী সড়কের জামরুলতলা এলাকা থেকে র্যালিটি বের হয়। পরে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই এলাকায় এসে শেষ হয়।
র্যালিতে আইএফআইসি ব্যাংক মাগুরা শাখার কর্মকর্তা-কর্মচারীরা ও ব্যাংকের গ্রাহক অংশ নেন। এ সময় তারা ব্যাংকের ৫০ বছরের পথচলার আনন্দ ভাগাভাগি করেন এবং ভবিষ্যতে আরও উন্নত ও আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।
উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক মাগুরা শাখার সিনিয়র অফিসার ও ব্রাঞ্চ ম্যানেজার মুন্সি মারুফ সিদ্দিক এবং কাস্টমার সার্ভিস ম্যানেজার অনামিকা মজুমদারসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা ও ব্যাংকের গ্রাহক উপস্থিত ছিলেন।
পরে ৫০ বছর পূর্তি উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
ব্রাঞ্চ ম্যানেজার মুন্সি মারুফ সিদ্দিক বলেন, “প্রজন্ম থেকে প্রজন্মে পরস্পরের প্রতি আস্থার সম্পর্কই শক্তি হয়েছে সমৃদ্ধ আগামীর পথে এগিয়ে যাওয়ার।” তিনি বলেন, দীর্ঘ পাঁচ দশকের পথচলায় গ্রাহকদের আস্থা, ভালোবাসা ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে আইএফআইসি ব্যাংক আগামীতেও আধুনিক ও মানসম্মত ব্যাংকিং সেবা দিয়ে যাবে।
র্যালি ও কেক কাটার মধ্য দিয়ে মাগুরায় আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তির আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
মো. সাজ্জাদ হোসেন,
মাগুরা জেলা প্রতিনিধি:
