বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিল প্রশিক্ষণ সমাপ্ত

কসবায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিল প্রশিক্ষণ সমাপ্ত

কসবায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিল প্রশিক্ষণ সমাপ্ত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ)-এর আওতায় আয়োজিত ১০ দিনব্যাপী সফটস্কিল প্রশিক্ষণ (ব্যবসা উন্নয়ন ও পরিচালনা) শেষে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) কসবা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে

উপজেলা পর্যায়ে নির্বাচিত ১০টি প্রান্তিক পেশার সঙ্গে জড়িত ক্ষুদ্র ব্যবসায়ীদের অংশগ্রহণে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম সারোয়ার উপ-পরিচালক সমাজসেবা অধিদপ্তর। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আঃ কাইয়ুম।

কসবা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ ছামিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে ২৮ হাজার টাকা করে ভাতা ও সনদপত্র বিতরণ করা হয়।উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আলমগীর হোসেন উপজেলা সমাজসেবা অফিসার কসবা। এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা  বিএনপির সহ-সভাপতি বশির চৌধুরী। পৌর বিএনপি'র  সাবেক সভাপতি আলী আশরাফ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আইয়ুম খান। জনাব লুৎফর নাহার রিনা সাবেক সভাপতি কসবা উপজেলা বিএনপি মহিলা দল ও সাবেক কাউন্সিলর কসবা পৌরসভা। শাহ মোহাম্মদ ফুরকানুল ইসলাম  সহ-সভাপতি কসবা উপজেলা সাংবাদিক ফোরাম ও সদস্য কসবা প্রেসক্লাব। প্রতিনিধি এন্টার টিভি।

বক্তারা বলেন, প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি, ক্ষুদ্র ব্যবসার উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ব্যবসা পরিচালনা, গ্রাহকসেবা, যোগাযোগ দক্ষতা ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেছেন।

অনুষ্ঠানটির সার্বিক আয়োজন ও বাস্তবায়নে ছিল উপজেলা প্রশাসন এবং উপজেলা সমাজসেবা কার্যালয়, কসবা, ব্রাহ্মণবাড়িয়া।

 

শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম