শনিবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

অস্ট্রেলিয়ায় বাবা-ছেলের বন্দুক হামলায় নিহত বেড়ে ১৫

অস্ট্রেলিয়ায় বাবা-ছেলের বন্দুক হামলায় নিহত বেড়ে ১৫

অস্ট্রেলিয়ায় বাবা-ছেলের বন্দুক হামলায় নিহত বেড়ে ১৫

স্ট্রেলিয়ার সিডনি নগরীর সমুদ্র সৈকতে ইহুদিদের একটি উৎসব চলাকালে বন্দুকধারীদের হামলায় এক শিশুসহ ১৫ জন নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় চালানো এই হামলাতে অংশ নেয় এক বাবা ও তার ছেলে। আজ সোমবার (১৫ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার সরকারি কর্তৃপক্ষ ‘হানুকা’ উৎসবের এই হামলাকে ‘ইহুদিবিদ্বেষী সন্ত্রাসী তৎপরতা’ হিসেবে অভিহিত করেছে। খবর বার্তা সংস্থা এএফপির।

অস্ট্রেলিয়ায় ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় এই সন্ত্রাসী কর্মকাণ্ডে মারা গেছে মোট ১৫ জন যাদের মধ্যে ১০ বছর বয়সী একটি শিশুও রয়েছে। এছাড়া, গুলির আঘাতে আহত হয়ে হাসপাতালে আছে আরও ৪২ জন।

অস্ট্রেলিয়ার পুলিশ এখানো জানতে পারেনি ঠিক কোন কারণে এই গোলাগুলির ঘটনা ঘটলো, তবে তারা ধারণা করছে দেশটিতে বসবাসরত ইহুদি সম্প্রদায়ের লোকজনকে ভয় দেখানোর জন্যই এই হামলা চালানো হয়েছে।

বন্ডি সৈকত নামে পরিচিত ওই এলাকায় আজ সোমবার নিহতদের স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেন, ‘গতকাল আমরা যা দেখেছি তা সত্যিকার অশুভ কাজ, এটা এক ধরনের ইহুদিবিদ্বেষ, এক ধরনের সন্ত্রাসী কাজ।’

ইহুদিদের ওই উৎসবে প্রায় হাজার খানেক লোক বন্ডি সৈকতে জড়ো হয়েছিল। বন্দুকধারীরা এ সময় হাঁটার রাস্তা থেকে তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। প্রায় ১০ মিনিট ধরে লম্বা নলের বন্দুক থেকে ক্রমাগত গুলি করা হয়। গুলিবর্ষণ বন্ধ হয় যখন হামলাকারী ৫০ বছর বয়সী বাবা পুলিশের গুলিতে নিহত হন। পরে ২৪ বছর বয়সী ছেলেটিকে গ্রেপ্তার করা হয়। সে এখন মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এছাড়া, গোলাগুলির কয়েক ঘণ্টা পর পুলিশ বন্ডি সৈকতের কাছে একটি পার্ক করা গাড়ি থেকে হাতে তৈরি একটি বোমাও উদ্ধার করে। ধারণা করা হচ্ছে বাবা ও ছেলে মিলে বোমাটি সেখানে পেতে রেখেছিল।

স্থানীয় গণমাধ্যমের একটি ফুটেজে দেখা যায়, আহমেদ আল-আহমেদ নামের একজন ফল বিক্রেতা বন্দুকধারীদের একজনকে পেছন থেকে জাপটে ধরে ধস্তাধস্তি করছে এবং তার কাছ থেকে বন্দুকটি ছিনিয়ে নিচ্ছে।