বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভালুকায় গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

ভালুকায় গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

ভালুকায় গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সকালে উপজেলা পরিষদ হলরুমে  ১০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে  আশরাফুল আলী, মোঃ আকবর ও সাগর এই তিনজন সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন,  সাধারণ সম্পাদক পদে মফিজ উদ্দিন, মামুন মিয়া ও মোশাররফ প্রতিদ্বন্দ্বিতা করেন।

এতে সভাপতি পদে আকবর এবং সাধারণ সম্পাদক পদে মামুন মিয়া নির্বাচিত হয়েছেন।

নির্বাচনকে ঘিরে গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা শেষে নির্বাচিতদের নাম ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন।

নবনির্বাচিত সভাপতি আকবর ও সাধারণ সম্পাদক মামুন মিয়াকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সদস্যরা। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব গ্রাম পুলিশ সদস্যদের অধিকার, কল্যাণ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্টরা জানান, ১০২ জন ভোটারের অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচনের মাধ্যমে সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে।

আশিকুর রহমান শ্রাবন