বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুষ্টিয়া জেলা বিএনপি শেখ সাদীর হাতে নিরাপদ দাবি স্থানীয় নেতাকর্মীদের

কুষ্টিয়া জেলা বিএনপি শেখ সাদীর হাতে নিরাপদ দাবি স্থানীয় নেতাকর্মীদের

কুষ্টিয়া জেলা বিএনপি শেখ সাদীর হাতে নিরাপদ দাবি স্থানীয় নেতাকর্মীদের

দীর্ঘদিন পর নতুন এক রাজনৈতিক সূচনা, কুষ্টিয়া জেলা বিএনপি'র ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ ও বিরল প্রতীক্ষা।

কার হাতে উঠছে আগামী দিনের কুষ্টিয়া জেলা বিএনপি'র সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব। এই প্রশ্ন এখন জেলার রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে চায়ের আড্ডাতেও আলোচনার কেন্দ্রবিন্দুতে।

তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা বিগত দিনের রাজপথের আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত, ত্যাগী, বিশ্বস্ত এবং দলের সাধারণ নেতাকর্মীদের বিপদে-আপদে পাশে থাকা নেতারাই যেন ভবিষ্যৎ নেতৃত্বে আসে।

২০২৪ সালের ২৫ সেপ্টেম্বরে কুষ্টিয়া জেলা বিএনপি'র দুই সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আহবায়ক পদে মোঃ কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব পদে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার'কে দায়িত্ব দেওয়া হয়। এই কমিটি ঘোষনার পর থেকেই সে সময় তীব্র আন্দোলন শুরু করে পদবঞ্চিত সহ স্থানীয় বিএনপি'র নেতাকর্মীরা। শুধু তাই নয় সে সময় জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে বিভিন্ন সময় আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের বিরুদ্ধে বিভিন্ন অর্থনৈতিক কেলেঙ্কারি, কমিটি বাণিজ্য সহ একাধিক অভিযোগের সংবাদ প্রকাশ হয়। কিন্তু সে সময় কেন্দ্রীয় বিভিন্ন নেতৃবৃন্দের ম্যানেজ করে কমিটি বহাল রাখে আহবায়ক কমিটির এই দুই নেতা। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ৩ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র দলীয় মনোনয়ন পেয়েছিল ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার কিন্তু তার প্রতিদ্বন্দ্বী জামাতের দলীয় প্রার্থী আমির হামজার কাছে বিপুল ভোটে পরাজয় ঘটে শুধু কুষ্টিয়া ৩ আসনই নয় কুষ্টিয়া ৪টি আসনের মধ্যে ৩টি আসনেই বিএনপি'র পরাজয় ঘটে। তবে এ পরাজয়ের মূল কারণ হিসেবে জেলার বিএনপি'র নেতা কর্মীরা দোষারোপ করে বর্তমান এই আহবায়ক কমিটির এই দুই শীর্ষ নেতাকে। তাদের সাংগঠনিক দুর্বলতা ও কমিটি বাণিজ্য ছিল নির্বাচনের পরাজয়ের মূল কারণ।

সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন সূত্রের জানা যাচ্ছে সাংগঠনিক কার্যক্রম আরো এগিয়ে নিতে অতি দ্রুতই কুষ্টিয়া জেলা বিএনপি'র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। তবে এ বিষয়ে কেন্দ্রীয়ভাবে এখনো কোনো কিছু বলা হয়নি। কিন্তু স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে শুরু হয়েছে বিভিন্ন আলোচনা। সঠিক নেতৃত্ব ও কর্মীবান্ধব নেতাকেই দেখতে চাচ্ছে আগামীর নেতৃত্বে স্থানীয় নেতা কর্মীরা। এ বিষয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বললে নেতাকর্মীরা প্রতিবেদককে জানান, কুষ্টিয়া জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক শেখ সাদী দীর্ঘদিন জেলার অসহায় নেতাকর্মীদের পাশে আছে। জনপ্রিয়তায় তিনি বর্তমান নেতাদের থেকে শীর্ষে,তার বিচক্ষণ জ্ঞান ও সাংগঠনিক দক্ষতায় জেলা বিএনপি'কে তিনি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। এজন্য তারা কুষ্টিয়া জেলা বিএনপি'র সভাপতি হিসেবে শেখ সাদীকেই দেখতে চায়।

নেতাকর্মীরা আরো বলেন,কোনো পকেট কমিটি কিংবা বিশেষ মহলের প্রভাব নয়,বরং যোগ্যতা, ত্যাগ, জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতার ভিত্তিতে একটি শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল কমিটি গঠনের দাবি এখন তৃণমূলের বড় অংশের।

 

নিজস্ব প্রতিবেদক: