বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অ্যাশেজের তৃতীয় টেস্টের জন্য ইংল্যান্ডের স্কোয়াডে এক পরিবর্তন

অ্যাশেজের তৃতীয় টেস্টের জন্য ইংল্যান্ডের স্কোয়াডে এক পরিবর্তন

অ্যাশেজের তৃতীয় টেস্টের জন্য ইংল্যান্ডের স্কোয়াডে এক পরিবর্তন


অ্যাশেজের তৃতীয় টেস্টের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। ব্রিসবেনের ম্যাচ থেকে পরিবর্তন একটি। গুস অ্যাটকিন্সন বাদ পড়েছেন, দলে ঢুকেছেন জশ টাং। টাং এখন পর্যন্ত সিরিজের কোনো ম্যাচে খেলেননি। অ্যাটকিন্সন দুই ম্যাচে খেলে নিয়েছেন মাত্র ৩ উইকেট।টাং মূলত সিম বোলার। তার ৩১টি টেস্ট উইকেটের মধ্যে স্টিভ স্মিথই দুবার শিকার। ক্রিকইনফো জানিয়েছে, স্মিথকে টাং সর্বমোট ৪ বার আউট করেছেন। বাকি দুটির একটি কাউন্টি চ্যাম্পিয়নশিপে, অন্যটি দ্য হান্ড্রেডে।


এবারের অ্যাশেজ যেসব মাঠে হচ্ছে, সেগুলোর মধ্যে সবচেয়ে স্পিনবান্ধব অ্যাডিলেডের অ্যাডিলেড ওভাল। এই ভেন্যুতেই গড়াবে তৃতীয় টেস্ট। এ ম্যাচের জন্য বিশেষজ্ঞ কোনো স্পিনার, তথা শোয়েব বশিরকে নেয়নি ইংল্যান্ড। দরকার পড়লে উইল জ্যাকস ও জো রুটেই তাদের ভরসা করতে হবে। দুজনই ডানহাতি অফস্পিনার। মনে করিয়ে দেয়া প্রয়োজন যে, ইংল্যান্ড সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে।