বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাঙামাটিতে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানিয়ে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা।জাগো হিন্দু পরিষদ’ রাঙামাটি পার্বত্য জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য, জাগো হিন্দু পরিষদের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতিরও প্রতীক। দুর্গাপূজাকে কেন্দ্র করে সমাজে পারস্পরিক শ্রদ্ধা, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন তারা। একই সঙ্গে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানানো হয়।বক্তারা আরও বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহযোগিতা করা সামাজিক দায়বদ্ধতার অংশ। এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরি করে।আলোচনা সভা শেষে স্থানীয় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী এবং সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শারদ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জাগো হিন্দু পরিষদের রাঙামাটি পার্বত্য জেলা ও বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি