বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবায় ভুয়া জন্মনিবন্ধনের আবেদনে এক ব্যক্তির এক মাসের কারাদণ্ড

কসবায় ভুয়া জন্মনিবন্ধনের আবেদনে এক ব্যক্তির এক মাসের কারাদণ্ড

কসবায় ভুয়া জন্মনিবন্ধনের আবেদনে এক ব্যক্তির এক মাসের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মিথ্যা তথ্য দিয়ে তিনটি জন্মনিবন্ধন করার চেষ্টার অপরাধে মো. আবুল কালাম (৪২) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) বেলা ২টার দিকে উপজেলার ৪ নম্বর খাড়েরা ইউনিয়ন পরিষদে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত মো. আবুল কালাম কসবা উপজেলার শাহপুর গ্রামের তোরাফ আলীর ছেলে।
জানা যায়, এক ব্যক্তির ভুয়া ছেলে ও দুই মেয়ের পরিচয় ব্যবহার করে তিনটি জন্মনিবন্ধনের আবেদন করেন আবুল কালাম। বিষয়টি সন্দেহজনক মনে হলে খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান আবেদনগুলো যাচাই করেন। যাচাইয়ে দেখা যায়, আবেদনে উল্লেখিত ব্যক্তির কোনো ছেলে সন্তান নেই এবং আবেদনপত্রে উল্লিখিত নামের কোনো মেয়েও তাঁর নেই।
পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষয়টি কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেন। তাঁর নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনার সত্যতা যাচাই এবং অভিযুক্ত ব্যক্তির দোষ স্বীকারের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানটি পরিচালনা করেন কসবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সঠিক ও নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে এবং মিথ্যা তথ্য দিয়ে নিবন্ধন করার অপচেষ্টা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

 

শাহ মোহাম্মদ ফুরকানুল ইসলাম