বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ট্রেনের ধাক্কায় নলডাঙ্গায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ট্রেনের ধাক্কায় নলডাঙ্গায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ট্রেনের ধাক্কায় নলডাঙ্গায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নাটোরে নলডাঙ্গা বাসুদেবপুরে ট্রেনের ধাক্কায় আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাত পুরুষ ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর, ২০২৬) সকাল ৮টার দিকে নলডাঙ্গা থানাধীন বাসুদেবপুর রেল স্টেশন থেকে প্রায় ১ কিলোমিটার উত্তরে ২৪৬ এর ৪/৬ রেলওয়ে কিলোমিটার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী থেকে চিলাহাটিগামী 'তিতুমীর এক্সপ্রেস' ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময় ওই ব্যক্তি ট্রেনের সঙ্গে সজোড়ে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার সময় বিষয়টি দেখতে পেয়ে ট্রেনের খালাসী মোঃ শাহার আলী তাৎক্ষণিকভাবে নলডাঙ্গা থানা পুলিশকে অবহিত করেন।
​সংবাদ পেয়ে নলডাঙ্গা থানার জরুরি ডিউটিতে থাকা  (এসআই) আব্দুল মালেক পুলিশ ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে রেলওয়ে (জিআরপি) সান্তাহার থানার এসআই মাহফুজুর রহমান ও তাঁর সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেম ও পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সান্তাহার রেলওয়ে থানায় নিয়ে যান।

​এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

 

সিরাজুল ইসলাম 
নলডাঙ্গা নাটোর সংবাদদাতা