বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাঘাটায় রিকশা অটোচালকদের পাশে শাহীন মণ্ডল

সাঘাটায় রিকশা অটোচালকদের পাশে শাহীন মণ্ডল

সাঘাটায় রিকশা অটোচালকদের পাশে শাহীন মণ্ডল

গাইবান্ধার সাঘাটা উপজেলার বিভিন্ন হাট-বাজারে কর্মরত রিকশা ও অটোচালকদের মাঝে বিপুলসংখ্যক গেঞ্জি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন ফ্রেশ বাজার লিমিটেডের চেয়ারম্যান ও এন্টার টিভির সিইও আব্দুল্লাহ শাহীন মণ্ডল।

শুক্রবার (৯ অক্টোবর) এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ফ্রেশ বাজার লিমিটেডের উদ্যোগে উপজেলার বিভিন্ন হাট-বাজারে জীবিকা নির্বাহকারী রিকশা ও অটোচালকদের মাঝে এসব গেঞ্জি বিতরণ করা হচ্ছে।

প্রতিদিন রোদ-বৃষ্টি উপেক্ষা করে কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন রিকশা ও অটোচালকরা। তাঁদের প্রতি সহযোগিতা ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ফ্রেশ বাজার লিমিটেডের এ উদ্যোগ শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর একটি প্রয়াস। এর মাধ্যমে সমাজের কর্মজীবী মানুষের প্রতি সম্মান, সহযোগিতা ও মানবিকতার বার্তা তুলে ধরা হয়েছে।

স্থানীয় বিভিন্ন হাট-বাজারে রিকশা ও অটোচালকদের মাঝে গেঞ্জি বিতরণের এ কার্যক্রম প্রতিষ্ঠানটির সামাজিক উদ্যোগের অংশ হিসেবে পরিচালিত হচ্ছে।

 

 

মোঃ মেহেদী হাসান সাঘাটা প্রতিনিধি: