বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবায় বিশ্ব ডিম দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কসবায় বিশ্ব ডিম দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কসবায় বিশ্ব ডিম দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

 ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’—এই স্লোগানকে  ধারন করে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিশ্ব ডিম দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) কসবা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য দরাখেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. দয়াল চন্দ্র ভৌমিক।আলোচনা সভায় উপস্থিত ছিলেন  উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবু কাওসার। উপসহকারী প্রাণিসম্পদ অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, সাংবাদিক শাহ, মোহাম্মদ ফুরকানুল ইসলাম এবং ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ মোরশেদ আলম।
বক্তারা বলেন, ডিম অত্যন্ত পুষ্টিকর ও সহজলভ্য একটি খাদ্য। এতে শরীরের প্রয়োজনীয় প্রোটিন, ভিটামিন ও বিভিন্ন খনিজ উপাদান রয়েছে। শিশুদের শারীরিক বৃদ্ধি, মেধার বিকাশ এবং সুস্থ জীবনযাপনে ডিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সুষম খাদ্যাভ্যাসে ডিমের অন্তর্ভুক্তি নিশ্চিত করা প্রয়োজন।
তাঁরা আরও বলেন, ডিমের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নিরাপদ ডিম উৎপাদন ও খাদ্য হিসেবে ডিমের ব্যবহার বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসতে হবে।
কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ডিমের পুষ্টিগুণ ও স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে সচেতনতা তৈরির আহ্বান জানানো হয়।

 

 


‘শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম।