বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উইনার্স স্পোর্টিং ক্লাবের আন্তঃ জেলা যুব গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন

উইনার্স স্পোর্টিং ক্লাবের আন্তঃ জেলা যুব গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন

উইনার্স স্পোর্টিং ক্লাবের আন্তঃ জেলা যুব গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন

জামালপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘উইনার্স স্পোর্টিং ক্লাব’-এর উদ্যোগে আন্তঃ জেলা যুব গোল্ডকাপ টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১২টি দলের অংশগ্রহণে নক-আউট পর্বের এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ট্রাইবেকারে জয় লাভ করেছে ইকবালপুর যুব একাদশ।  

​শুক্রবার বিকাল ৩:৩০ মিনিটে সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে মুখোমুখি হয় কাচারীপাড়া যুব একাদশ এবং ইকবালপুর যুব একাদশ। নির্ধারিত সময়ে রোমাঞ্চকর লড়াইয়ে খেলাটি ২-২ গোলে সমতায় শেষ হলে তা গড়ায় ট্রাইবেকারে। পরবর্তীতে ট্রাইবেকারে দুর্দান্ত পারফর্ম করে জয় ছিনিয়ে নেয় ইকবালপুর যুব একাদশ।  

​এর আগে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এড. মোঃ মুজিবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "যুবসমাজকে মাদকমুক্ত রাখতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। শারীরিক ও মানসিক বিকাশ এবং একটি সুস্থ-সুন্দর সমাজ গঠনে ক্রীড়াঙ্গনকে আরও জোরদার করতে হবে।"  

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ সফিউর রহমান শফি। শিক্ষাবিদ মোঃ আল ইমরান সুজন ​, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাসান আল মাহিন। এছাড়াও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। ১২ দলীয় এই নক-আউট টুর্নামেন্টকে ঘিরে ক্রীড়াপ্রেমী দর্শকদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে।

মোহাম্মদ বিজয় 
জামালপুর প্রতিনিধি