বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জেলা প্রশাসক গোল্ডকাপে চ্যাম্পিয়ন মাগুরা পৌরসভা একাদশ

জেলা প্রশাসক গোল্ডকাপে চ্যাম্পিয়ন মাগুরা পৌরসভা একাদশ

জেলা প্রশাসক গোল্ডকাপে চ্যাম্পিয়ন মাগুরা পৌরসভা একাদশ

মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে মহম্মদপুর উপজেলা একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মাগুরা পৌরসভা একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে জয় তুলে নিয়ে শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠেন পৌরসভা একাদশের খেলোয়াড় ও সমর্থকেরা। রানার্সআপ হয় মহম্মদপুর উপজেলা একাদশ।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে মাগুরা জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্বে ফাইনাল খেলার উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।
ফাইনাল ম্যাচে শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। মাগুরা পৌরসভা একাদশের হয়ে সিফাত ও বাপ্পি একটি করে গোল করেন। অন্যদিকে মহম্মদপুর উপজেলা একাদশের পক্ষে একমাত্র গোলটি করেন তারিকুল। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাগুরা পৌরসভা একাদশ।
খেলা দেখতে জেলা স্টেডিয়ামে উপস্থিত হন হাজারো ফুটবলপ্রেমী দর্শক। তাদের উচ্ছ্বাস, করতালি ও খেলোয়াড়দের উদ্দীপনায় পুরো স্টেডিয়াম উৎসবমুখর হয়ে ওঠে।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন। এ সময় তিনি বলেন, বর্তমান সরকারের উদ্যোগের অংশ হিসেবে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই এবং জাতীয় পর্যায়ের খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, জেলার চার উপজেলার নির্বাহী কর্মকর্তারা, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রুবায়েত হোসেন খানসহ স্থানীয় সাংবাদিক, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালকে ঘিরে মাগুরা জেলা স্টেডিয়ামে সৃষ্টি হয় উৎসবের আমেজ। খেলাধুলার মাধ্যমে তৃণমূল পর্যায়ে ফুটবল প্রতিভা বিকাশ ও ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করার প্রত্যাশায় শেষ হয় এবারের টুর্নামেন্টের জমজমাট আয়োজন।

 

মো. সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি: