শারদীয় দুর্গোৎসবের সূচনালগ্ন মহালয়া উপলক্ষে মাগুরায় নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে মাতৃমঞ্চ। মাতৃপক্ষের পুণ্যতিথিতে চণ্ডীপাঠ, সঙ্গীতানুষ্ঠান ও ধুনুচি নাচের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বরণ করে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
মাগুরা সদর উপজেলার সাতদোহায় শ্রীশ্রী ন্যাংটা বাবাজির আশ্রম প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্টের মাগুরা জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস, মাগুরা সদর থানার পুলিশ ক্যাম্পের ইনচার্জ আপন কুমার বিশ্বাস, মাগুরা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক-২ উজ্জ্বল হুসাইন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এখলাছুর রহমান কাঠু এবং সাধারণ সম্পাদক দাউদ ইসলাম দারুল।
আয়োজকরা জানান, মহালয়া সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। এ দিন থেকেই দুর্গাপূজার আনুষ্ঠানিক আবহ তৈরি হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবকে স্বাগত জানানো এবং ভক্তদের মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
আয়োজনে: মাতৃমঞ্চ।
মো. সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
