কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় গত ৮ অক্টোবর আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন । তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ৩ নম্বর গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন।
ঝড়ে ক্ষতিগ্রস্তদের দুর্দশার কথা বিবেচনা করে তাঁদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার বিষয়ে খোঁজখবর নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করে জানান, তাঁদের জন্য পরবর্তীতে আর্থিক অনুদানের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।
আকস্মিক এ ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ঘরবাড়ি ও বিভিন্ন সম্পদের ক্ষতির মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
বদরুজ্জামান ভূঁইয়া
হোসেনপুর কিশোরগঞ্জ প্রতিনিধি
