বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উপকূলীয় নারীদের আত্মনির্ভরশীলতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

উপকূলীয় নারীদের আত্মনির্ভরশীলতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

উপকূলীয় নারীদের আত্মনির্ভরশীলতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় অঞ্চলের নারীদের ক্ষমতায়ন ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  

​আজ ৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার শ্যামনগরের গোপালপুর এগ্রোইকোলজি লার্নিং সেন্টারে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। গবেষণা ও উন্নয়ন সংস্থা 'বারসিক' (BARCIK)-এর আয়োজনে এবং 'স্ট্যান্ডার্ড চার্টার্ড' (Standard Chartered bank )-এর সহযোগিতায় কর্মশালাটি সম্পন্ন হয়। মূল প্রকল্পের শিরোনাম ছিল— "Empowerment of Women through Climate-Resilient, Low-Carbon Livelihoods in Coastal Areas"।  
প্রশিক্ষক হিসাবে ছিলেন শ্যামনগর উপজেলা  প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার বিশ্বাস। 
​অনুষ্ঠিত এ কর্মশালার বিষয়বস্তু ছিল "স্থানীয় জাতের মুরগি পালন, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যবিধি"। কর্মশালায় স্থানীয় নারী খামারিদের জলবায়ু-সহনশীল পদ্ধতিতে দেশি মুরগি পালনের আধুনিক কৌশল শেখানো হয়। এছাড়া কীভাবে কম খরচে পুষ্টিকর খাবার তৈরি করা যায়, মুরগির রোগবালাই প্রতিরোধ ও দ্রুত চিকিৎসার উপায় এবং খামারের সামগ্রিক স্বাস্থ্যবিধি বজায় রাখা সম্ভব— এসব বিষয়ে বিস্তারিত ধারণা দেন বিশেষজ্ঞ প্রশিক্ষকগণ।  

​আয়োজকরা জানান, উপকূলীয় এলাকায় জলবায়ুর প্রভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে স্থানীয় নারীদের কম-কার্বন নির্গমনকারী এবং স্থিতিস্থাপক জীবিকায় সম্পৃক্ত করা জরুরি। দেশি মুরগি পালন উপকূলীয় নারীদের অর্থনৈতিক স্বাধীনতা ও পারিবারিক পুষ্টি নিশ্চিত করতে বড় অবদান রাখবে।  

​প্রশিক্ষণে অংশ নেওয়া স্থানীয় নারীরা জানান, এ ধরনের বাস্তবমুখী প্রশিক্ষণ তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করেছে এবং গৃহস্থালি আয়ের একটি স্থায়ী পথ তৈরি করতে সাহায্য করবে।

 

 

​সাহেব রেজা 

শ্যামনগর,( সাতক্ষীরা)  প্রতিনিধি