বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পানছড়িতে পাহাড় কাটায় ২০ হাজার টাকা জরিমানা

পানছড়িতে পাহাড় কাটায় ২০ হাজার টাকা জরিমানা

পানছড়িতে পাহাড় কাটায় ২০ হাজার টাকা জরিমানা

খাগড়াছড়ির পানছড়িতে অবৈধভাবে পাহাড় কেটে খাল ভরাট ও সরকারি রাস্তা ক্ষতিগ্রস্ত করার অভিযোগে মো. কাজল মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর জব্দ করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ৫ নম্বর উল্টাছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জিয়ানগর এলাকার আলীনগর রাস্তার মুখে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযান পরিচালনা করেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন।

আইনের ধারায় অর্থদণ্ড, জব্দ স্কেভেটর

অভিযান সূত্রে জানা যায়, অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. কাজল মিয়াকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬খ ও ১৫(১) ধারার উল্লেখ করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় পাহাড় কাটার কাজে ব্যবহৃত স্কেভেটরটি জব্দ করা হয়।

পাহাড় কেটে ভরাট করা হয় খাল, ক্ষতিগ্রস্ত সরকারি রাস্তা

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওই এলাকায় স্কেভেটর দিয়ে পাহাড় কাটার কাজ চলে। এ সময় পাহাড়ের মাটি দিয়ে পাশের একটি খাল ভরাট করা হয়। পাশাপাশি সরকারি রাস্তার শেষ অংশ কেটে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওঠে।

ঘটনার খবর পেয়ে পানছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাহাড় কাটার কাজ বন্ধ রাখতে সংশ্লিষ্ট ব্যক্তিদের মৌখিকভাবে নিষেধ করে। পরে শনিবার উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে জরিমানা ও স্কেভেটর জব্দের ব্যবস্থা নেয়।

পরিবেশ ও পানি নিষ্কাশন নিয়ে উদ্বেগ

স্থানীয়দের আশঙ্কা, পাহাড় কাটা ও খাল ভরাটের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে এলাকায় জলাবদ্ধতার ঝুঁকিও বাড়তে পারে।

এ অবস্থায় পাহাড় কাটা বন্ধ, খাল ও সরকারি রাস্তা রক্ষা এবং প্রাকৃতিক জলপ্রবাহ স্বাভাবিক রাখতে প্রশাসনের নিয়মিত নজরদারি ও কার্যকর পদক্ষেপ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

 

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: