শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধূসর চুলে নতুন লুকে আমির খান

ধূসর চুলে নতুন লুকে আমির খান

ধূসর চুলে নতুন লুকে আমির খান


বলিউড ইন্ডাষ্ট্রিতে তিনি ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ হিসেবেই সমাদৃত। পেশাগত সাফল্য থেকে ব্যক্তিগত জীবনের নানামুখী ঘটনা সব মিলিয়ে প্রতিনিয়তই থাকেন খবরের শিরোনামে। তবে বিতর্ককে পেছনে রেখে ইতিবাচকভাবে জীবনযাপন করতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন আমির খান। 


সম্প্রতি এক অনুষ্ঠানে তার একেবারেই ভিন্নধর্মী একটি লুক নতুন করে চর্চায় উঠে এসেছে। পাকা চুল ও ধূসর রঙের সাধারণ এই রূপে সবাইকে অবাক করলেও, আমিরকে কিন্তু দারুণ উৎফুল্ল ও খোশমেজাজেই দেখা গেছে। সাধারণত বয়সের স্বাভাবিক নিয়মে চুলে পাক ধরাটা স্বাভাবিক হলেও, আজকাল তা কোনো নির্দিষ্ট বয়সের ফ্রেমে আটকে নেই। 

তবে আমির খান কি তবে প্রকৃতির এই সহজ নিয়মকেই সাগ্রহে আপন করে নিলেন? অভিনেতার ভাষ্য অনুযায়ী, আপাতত তিনি চুলে আলাদা করে কোনো রং করছেন না। যদিও ভক্ত ও সমালোচকদের একাংশের ধারণা প্রিয় তারকার এমন পরিবর্তন নিশ্চয়ই নতুন কোনো সিনেমার চরিত্রের প্রস্তুতিরই অংশ।

তবে এই গুঞ্জনকে নাকচ করে দিয়ে আমির নিজেই স্পষ্ট করেছেন বাস্তব সত্য। নতুন এই সাজের সঙ্গে কোনো চলচ্চিত্রের রূপায়নের যে সম্পর্ক নেই, তা জানিয়ে অভিনেতা বলেন, ‘আমি মূলত চুলে কলপ বা রং করা বন্ধ করে দিয়েছি। প্রতিদিন একইভাবে রং করাটা বড্ড একঘেয়ে লাগছিল।’

আমিরের এমন অকপট জবাব শুনে পাশে থাকা খ্যাতিমান পরিচালক সুভাষ ঘাই রসিকতা করে মন্তব্য করেন, ‘আমিরকে যখনই অন্যরকম কোনো নতুন অবয়বে দেখা যায়, তখনই বুঝে নিতে হবে সে নতুন কোনো চরিত্র নিয়ে গভীরভাবে পড়াশোনা বা চর্চা শুরু করেছে।’

 

 


বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা