বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাবিপ্রবিতে বিশ্ব ডাক দিবস উপলক্ষে চিঠি উৎসব

রাবিপ্রবিতে বিশ্ব ডাক দিবস উপলক্ষে চিঠি উৎসব

রাবিপ্রবিতে বিশ্ব ডাক দিবস উপলক্ষে চিঠি উৎসব

বিশ্ব ডাক দিবস উপলক্ষে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ‘চিঠি উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। চিঠি লেখার ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, ডাক বিভাগের বিভিন্ন সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মানুষের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে এ উৎসবের আয়োজন করা হয়।
রোববার (১১ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি প্রাঙ্গণে রাঙ্গামাটি প্রধান ডাকঘরের উদ্যোগে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির, রাঙ্গামাটি পোস্টাল ডিভিশনের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল সুদ্বীপ চাকমা, রাঙ্গামাটি প্রধান ডাকঘরের অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার জেনারেল কাম পোস্টমাস্টার অরুণ বিকাশ চাকমা, রাঙ্গামাটি ডাক উপ-বিভাগের পরিদর্শক রাজীব চৌধুরীসহ ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী বাংলাদেশ ডাক বিভাগের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চিঠি উৎসব আয়োজন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি ডাক বিভাগের ঐতিহ্য, গুরুত্বপূর্ণ ভূমিকা ও সাশ্রয়ী সেবার বিভিন্ন দিক তুলে ধরেন।তিনি বলেন, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ডাক বিভাগের কার্যক্রমকে উৎসাহিত ও প্রসারিত করা আমাদের নীতিগত দায়িত্ব। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডাকসংক্রান্ত কার্যক্রমে ডাক বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি। একই সঙ্গে জাতীয় অর্থনীতি পুনর্গঠন এবং দেশ ও জাতির অগ্রগতিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।ভিসি আরও বলেন, আধুনিক প্রযুক্তির প্রসারের ফলে মোবাইল ফোন, ই-মেইল ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার বেড়েছে। এতে চিঠি লেখা ও পাঠানোর প্রচলন আগের তুলনায় কমে এলেও চিঠির আবেদন, আবেগ ও অনুভূতি এখনো মানুষের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। মানুষের সঙ্গে মানুষের বাস্তব যোগাযোগ স্থাপন এবং সম্পর্কের আন্তরিকতা ধরে রাখতে ডাকসেবার গুরুত্ব অপরিসীম।
দিনব্যাপী এ উৎসব উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি প্রাঙ্গণে একটি অস্থায়ী সেবাকেন্দ্র স্থাপন করা হয়। সেখানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের কাছে বাংলাদেশ ডাক বিভাগের বিভিন্ন সেবা সম্পর্কে তথ্য তুলে ধরা হয় এবং সেবাসংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।ডাক বিভাগের প্রচারিত সেবার মধ্যে রয়েছে ডাকমাশুল, দেশে-বিদেশে ইএমএস সার্ভিস, লেটার পোস্ট, এয়ার পার্সেল, স্পিড পোস্ট, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সার্ভিস (ইএমটিএস) এবং চিঠি ও পণ্যের ট্র্যাকিং সুবিধা। এসব সেবা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের অবহিত করার মাধ্যমে ডাক বিভাগের আধুনিক সেবাগুলো আরও জনপ্রিয় করে তোলার উদ্যোগ নেওয়া হয়।উল্লেখ্য, প্রতিবছর ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস পালিত হয়। ডাকসেবার গুরুত্ব, যোগাযোগব্যবস্থায় ডাক বিভাগের অবদান এবং আধুনিক সমাজে ডাকসেবার প্রাসঙ্গিকতা তুলে ধরতে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়। এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটি প্রধান ডাকঘরের উদ্যোগে রাবিপ্রবি ক্যাম্পাসে এ চিঠি উৎসবের আয়োজন করা হয়।

 

রাঙ্গামাটি প্রতিনিধি: মোঃ কামরুল ইসলাম