বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবায় জ্বালানি তেল বিক্রিতে ১০ টাকা বেশি নেওয়ার অভিযোগ

কসবায় জ্বালানি তেল বিক্রিতে ১০ টাকা বেশি নেওয়ার অভিযোগ

কসবায় জ্বালানি তেল বিক্রিতে ১০ টাকা বেশি নেওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কসবা পৌরসভা ও আশপাশের কয়েকটি এলাকায় পেট্রোল পাম্পের বাইরে খুচরা বিক্রয়কেন্দ্রে জ্বালানি তেল বিক্রির সময় নির্ধারিত দামের চেয়ে প্রতি লিটারে ১০ টাকা বেশি নেওয়ার অভিযোগ উঠেছে। এতে বিপাকে পড়েছেন সিএনজি মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন চালকেরা।

১১ অক্টোবর ২০২৬ সরেজমিনে চালকদের অভিযোগ, সরকার নির্ধারিত প্রতি লিটার পেট্রোলের দাম ১৬০ টাকা এবং অকটেনের দাম ১৬৫ টাকা হলেও কসবা  ভিবিন্ন এলাকার কয়েকটি  বিক্রয়কেন্দ্রে পেট্রোল ১৭০ টাকা ও অকটেন ১৭৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। তবে পাম্পে নির্ধারিত দামে জ্বালানি পাওয়া গেলেও দীর্ঘ সারি ও সরবরাহের সীমাবদ্ধতার কারণে অনেক চালক বাধ্য হয়ে এসব বিক্রয়কেন্দ্র থেকে জ্বালানি কিনছেন বলে জানান।

উপজেলার অন্যান্য এলাকায় জ্বালানি বিক্রয়কেন্দ্রগুলোতে নিয়মিত অভিযান চালিয়ে মূল্যতালিকা প্রদর্শন এবং নির্ধারিত দামে জ্বালানি বিক্রি নিশ্চিত করতে হবে। অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান ভুক্তভোগীরা।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ছামিউল ইসলাম বলেন তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের পর আশা করি চালকদের ভোগান্তি কমবে।

 

শাহ মোহাম্মদ ফুরকানুল ইসলাম।