বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলার নিন্দা জানাল যুক্তরাষ্ট্র

বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলার নিন্দা জানাল যুক্তরাষ্ট্র

বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলার নিন্দা জানাল যুক্তরাষ্ট্র

সুদানের কাদুগলিতে জাতিসংঘের একটি ঘাঁটিতে শনিবার (১৩ ডিসেম্বর) ড্রোন হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত ও আটজন আহত হয়েছে। এ ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। খবর আনাদুলুর।

আরব ও আফ্রিকান বিষয়ক মার্কিন সিনিয়র উপদেষ্টা মাসাদ বোলোস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর এক পোস্টে বলেছেন, সুদানের কাদুগলিতে জাতিসংঘের ঘাঁটিতে শনিবারের এই হামলা ‘শান্তি ও নিরাপত্তা রক্ষার আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি চরম অবজ্ঞা’ দেখিয়েছে।

বোলোস দাবি করেন, যুদ্ধরত পক্ষগুলোর ‘জাতিসংঘের কর্মীদের লক্ষ্যবস্তু করা উচিত নয়’। তিনি আরও আহ্বান জানান, তাদের ‘পূর্বশর্ত ছাড়াই শত্রুতা বন্ধ করতে হবে’ এবং ‘অবাধ মানবিক প্রবেশাধিকার’ প্রদান করতে হবে।

সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর মধ্যে ২০২৩ সালের এপ্রিল থেকে চলমান সংঘাতের মধ্যেই এই হামলাটি ঘটল। এই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছে ও বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় সুদানের সেনাবাহিনী এই হামলার জন্য আরএসএফকে দায়ী করেছে। তবে বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নিহত শান্তিরক্ষীরা আবেই-এর জন্য জাতিসংঘ অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনী (ইউএনআইএসএফএ) এর অংশ ছিলেন। এই বাহিনী সুদান ও দক্ষিণ সুদানের বিতর্কিত তেল সমৃদ্ধ সীমান্ত অঞ্চলে মোতায়েন করা হয়েছে।

এর আগে, জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেসও এই হামলার নিন্দা জানিয়ে বলেছিলেন, এই ধরনের হামলা ‘অযৌক্তিক ও যুদ্ধাপরাধের পর্যায়ে পড়তে পারে।