শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম
ব্রাহ্মণবাড়িয়ার নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) এর সঙ্গে মতবিনিময় করেছে দুর্নীতিবিরোধী সংগঠন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে ভূমি অফিসে বিদ্যমান বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে আলোচনা করা হয়। এ সময় ভূমিসেবা নিতে আসা সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি বা অনিয়মের শিকার না হন, সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) জানান, ভূমি অফিসে কোনো অনিয়মের ঘটনা ঘটলে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ তাঁকে অবহিত করার জন্য। তথ্য-প্রমাণ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে জানানো হয়, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সংগঠনটি সবসময় সোচ্চার থাকবে এবং সাধারণ মানুষের হয়রানি বন্ধে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।