বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুই যুবককে কারাদণ্ড ও জরিমানা

নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুই যুবককে কারাদণ্ড ও জরিমানা

নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুই যুবককে কারাদণ্ড ও জরিমানা

সিরাজুল ইসলাম 
​নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

নাটোরের নলডাঙ্গার শাখাড়িপাড়ায় মাদক সেবনের অপরাধে দুই যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

​ রবিবার (১১ অক্টোবর, ২০২৬) বিকেল ৫টায় নলডাঙ্গা উপজেলার শাখাড়িপাড়া এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন।

​দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: শাখাড়িপাড়ার মোঃ কামরুল ইসলামের ছেলে মোঃ সাব্বির হোসেন (২৪), একই গ্রামের মৃত ওবায়েদের ছেলে মোঃ রাজু আহমেদ (২৮)।

​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (৫) ধারায় দোষী সাব্যস্ত করে আসামিদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ১০০ টাকা করে জরিমানা করা হয়।

​অভিযানকালে নলডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হাসান মাহমুদ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন তিনি বলেন, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।