শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ বাংলা নাটক ও চলচ্চিত্রের প্রিয় মুখ, জনপ্রিয় অভিনেতা এ.এস.এম. তোফাজ্জল হোসেন-এর মৃত্যুবার্ষিকী

আজ বাংলা নাটক ও চলচ্চিত্রের প্রিয় মুখ, জনপ্রিয় অভিনেতা এ.এস.এম. তোফাজ্জল হোসেন-এর মৃত্যুবার্ষিকী

আজ বাংলা নাটক ও চলচ্চিত্রের প্রিয় মুখ, জনপ্রিয় অভিনেতা এ.এস.এম. তোফাজ্জল হোসেন-এর মৃত্যুবার্ষিকী

যিনি সবার কাছে ‘চ্যালেঞ্জার’ নামেই পরিচিত, আজ তাঁর প্রয়াণ দিবসে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। চ্যালেঞ্জার নামটি তাঁকে দিয়েছিলেন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। ২০০০ সালে হুমায়ূন আহমেদের পরিচালনায় ‘হবলঙ্গের বাজারে’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তাঁর অভিনয়জীবনের সূচনা। নাটকে তিনি ‘রামেশ্বর’ নামের এক নাপিতের চরিত্রে এমন স্বতঃস্ফূর্ত অভিনয় করেন যে, দর্শকের মনে স্থায়ী আসন করে নেন তিনি।

 

এরপর ছোট ও বড় পর্দা মিলিয়ে তিনি প্রায় দুই শতাধিক নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন।
উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে —
‘লাল সবুজ’ (পরিচালনা: শহিদুল ইসলাম খোকন)
‘শ্যামল ছায়া’ (পরিচালনা: হুমায়ূন আহমেদ)
‘কাল সকালে’ (পরিচালনা: আমজাদ হোসেন)
জীবনভর অভিনয়কে ভালোবেসে তিনি নিজেকে গড়ে তুলেছিলেন এক প্রাণবন্ত ও বাস্তবধর্মী শিল্পী হিসেবে।


এ.এস.এম. তোফাজ্জল হোসেন ১৯৫৯ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) ঢাকার খিলগাঁওয়ে জন্মগ্রহণ করেন। তাঁর ডাক নাম ছিল সাদেক। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন জ্যেষ্ঠ। জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু তাঁর কনিষ্ঠ বোন। ব্যক্তিজীবনে তিনি এক পুত্র ও এক কন্যার জনক।

 

২০১০ সালের ১২ অক্টোবর, মাত্র ৫১ বছর বয়সে ঢাকার আদাবরের শেখেরটেকের নিজ বাসভবনে এই প্রতিভাবান অভিনেতা শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

 

বাংলা বিনোদন জগতে চ্যালেঞ্জার রেখে গেছেন এক অনন্য ছাপ, রেখে গেছেন অগণিত দর্শকের ভালোবাসা ও স্মৃতি। শ্রদ্ধাঞ্জলি ও ভালোবাসা চিরন্তন।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা