বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভালুকায় নানা আয়োজনে কন্যাশিশু দিবস পালিত

ভালুকায় নানা আয়োজনে কন্যাশিশু দিবস পালিত

ভালুকায় নানা আয়োজনে কন্যাশিশু দিবস পালিত

"শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ময়মনসিংহের ভালুকায় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস-২০২৬ সাড়ম্বরে উদযাপিত হয়েছে।

১২ অক্টোবর (সোমবার) সকালে ভালুকা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​দিবসের সূচনায় উপজেলা পরিষদ চত্বর থেকে শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তা এবং এনজিও প্রতিনিধিদের অংশ গ্রহণে  একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও চিত্রাঙ্কন/রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

​উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসের দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ হোসেন।

​বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন বলেন, "কন্যাশিশুরা সমাজের বোঝা নয়, বরং আজকের কন্যাশিশুই আগামী দিনের সুশিক্ষিত ও সমৃদ্ধ বাংলাদেশের কারিগর। বাল্যবিয়ে রোধে আমাদের সকলকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সরকার কন্যাশিশুদের শিক্ষা, সুরক্ষা ও ক্ষমতায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের সঠিক সুযোগ ও পরিবেশ দিলে তারা বিশ্বজয় করবে—এটাই আমাদের প্রত্যাশা।"

​অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বাল্যবিয়ে প্রতিরোধ, কন্যাশিশুদের পুষ্টি ও শিক্ষা নিশ্চিতকরণ এবং নারী নির্যাতন রোধে অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।

​আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।

এ সময়  উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী, স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আশিকুর রহমান শ্রাবন