শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেটের ‘ওঝার গান’ পৌঁছে গেল টলিউডের সিনেমায়

সিলেটের ‘ওঝার গান’ পৌঁছে গেল টলিউডের সিনেমায়

সিলেটের ‘ওঝার গান’ পৌঁছে গেল টলিউডের সিনেমায়

দুর্গাপূজা উপলক্ষে পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়ের সিনেমা ‘বহুরূপী : দ্য গোল্ডেন ডাকু’। এখন চলছে শেষ মুহূর্তের প্রচারণা। এরই অংশ হিসেবে ৯ অক্টোবর প্রকাশ করা হয়েছে সিনেমার নতুন গান ‘বিলাই ম্যাও ম্যাও’।


তবে চমকপ্রদ ব্যাপার হলো, গানটি মূলত বাংলাদেশের এক শিল্পীর। তার কণ্ঠেই সেটি স্থান পেল টলিউডের সিনেমায়।

গানটির কারিগর সিলেটের শিল্পী আনহার মিয়া। ওই অঞ্চলে কবিরাজ-বাউলেরা রোগী দেখার সময় কিংবা বিষ নামানোর সময় এক ধরনের গান পরিবেশন করেন, সেটাকে স্থানীয় ভাষায় ‘ওঝার গান’ বা ‘বিষঝাড়ানি’ বলা হয়। সেই ‘ওঝার গান’ই পৌঁছে গেল বহুল আলোচিত ‘বহুরূপী’ সিনেমায়।


জানা গেছে, ‘বিলাই ম্যাও ম্যাও’ গানটি বছর তিনেক আগে তৈরি করেছিলেন আনহার মিয়া। এর কথা ও সুর আনহার মিয়ার। সংগীতায়োজনে বনি চক্রবর্তী ও সুদীপ্ত পাল। গেয়েছেন বনি চক্রবর্তী।

‘বহুরূপী : দ্য গোল্ডেন ডাকু’ সিনেমার প্রচারে বড় পরিসরে ব্যবহার করা হচ্ছে ‘বিলাই ম্যাও ম্যাও’ গানটি। সম্প্রতি ‘বিগ বস বাংলা’র অনুষ্ঠানে এ গানের তালে কোমর দুলিয়েছেন সিনেমার নির্মাতা-অভিনেতা শিবরপ্রসাদ মুখার্জি, অভিনেত্রী কৌশানি মুখার্জি ও সঞ্চালক সৌরভ গাঙ্গুলি
‘ভায়োলেন্স’ চলচ্চিত্র থেকে সরে গেলেন অধরা খান

 

কামাল হোসেন বাবর পরিচালিত ‘ভায়োলেন্স’ সিনেমায় অভিনয়ের কথা ছিল অধরা খানের। আন্তর্জাতিক প্রযোজনার এই সিনেমার শুটিং কানাডায় হবে বলে জানানো হয়েছিল। এতে জায়েদ খান ও শিরিন শিলার অভিনয়ের কথাও রয়েছে।

তবে শুটিং শুরুর আগেই ‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়িয়েছেন চিত্রনায়িকা অধরা খান। সিনেমাটির নির্মাতার বিরুদ্ধে কিছু অভিযোগ এনেছেন তিনি।


পরিচালকের অপেশাদার আচরণ ও যথাযথ যোগাযোগের অভাবকে কারণ হিসেবে উল্লেখ করেছেন অধরা। এ সিনেমার জন্য অপেক্ষা করতে গিয়ে হলিউডসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কাজের সুযোগও হারিয়েছেন বলে দাবি করেছেন এই অভিনেত্রী। পুরো অভিজ্ঞতাকে নিজের ক্যারিয়ারের বড় ভুল হিসেবেও দেখছেন তিনি।


রোববার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে ‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করেন অধরা।…
অপু বিশ্বাসের জন্মদিনে পুত্র জয় কী লিখেছিল


দুই দশকের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন ‘ঢালিউড কুইন’ অপু বিশ্বাস। রবিবার (১১ অক্টোবর) এ অভিনেত্রীর জন্মদিন। বিশেষ দিনে মাকে শুভেচ্ছা জানিয়েছেন তার পুত্র আব্রাম খান জয়।

অপু বিশ্বাসের জন্মদিনের প্রথম প্রহরে মায়ের সঙ্গে কেক কাটার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি পোস্ট করে মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে জয়। এসব ছবির ক্যাপশনে তারকাপুত্র জয় লেখে—“হ্যাপি বার্থডে, মাই প্রিন্সেস মমি।” এরপর থেকে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন অপু বিশ্বাস।  

বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস ও মা শেফালী বিশ্বাসের তিন মেয়ে ও এক ছেলের মধ্যে অপু বিশ্বাস সবার ছোট। ১৯৮৩ সালের ১১ অক্টোবর বগুড়ার সদর উপজেলার সাতমাথা এলাকার কাকনারপাড়ায় জন্মগ্রহণ করেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রী। মায়ের উত্সাহেই মূলত…
অপু বিশ্বাসের জন্মদিনে শাকিবের হাতে এওয়ার্ড

 

একই দিনে দুই তারকার দুই উদ্‌যাপন। একজনের জীবনে যোগ হলো আরও একটি বছর, অন্যজনের ঝুলিতে জমা পড়ল নতুন স্বীকৃতি। ১১ অক্টোবর চিত্রনায়িকা অপু বিশ্বাসের জন্মদিন। আর এই দিনেই (বাংলাদেশ সময় অনুযায়ী) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ‘ঢালিউড অ্যাওয়ার্ডস ২০২৬’-এ সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন তার সাবেক স্বামী, ঢালিউড সুপারস্টার শাকিব খান। ফলে দিনটি ঘিরে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল, অপুর হাতে জন্মদিনের কেক, শাকিবের হাতে পুরস্কার!

ঢালিউডের আলোচিত সাবেক এই দম্পতির ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তাদের সম্পর্কের শুরু থেকে বিয়ে, সন্তান, বিচ্ছেদ- সবকিছুই একসময় ছিল আলোচনার কেন্দ্রে। সময়ের সঙ্গে ব্যক্তিগত জীবনের সমীকরণ বদলেছে, কিন্তু দুজনকে ঘিরে দর্শকের কৌতূহল যেন কমেনি। তাই একই দিনে অপুর জন্মদিন আর শাকিবের পুরস্কারপ্রাপ…

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা