বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কন্যাশিশু দিবসে বাল্যবিয়ে বন্ধে পরিবার ও সমাজের দায়িত্বের আহ্বান

কন্যাশিশু দিবসে বাল্যবিয়ে বন্ধে পরিবার ও সমাজের দায়িত্বের আহ্বান

কন্যাশিশু দিবসে বাল্যবিয়ে বন্ধে পরিবার ও সমাজের দায়িত্বের আহ্বান

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

কন্যাশিশুর ভবিষ্যৎ সুরক্ষায় শুধু আনুষ্ঠানিকতা নয়, প্রয়োজন পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ। বাল্যবিয়ে প্রতিরোধ, শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা এবং শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা তৈরির বার্তা নিয়ে গাজীপুরের কালীগঞ্জে পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস।

‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্য সামনে রেখে সোমবার (১২ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিবুল হাসান, তথ্যসেবা কর্মকর্তা সোহা তামান্নাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা।

শিশু মেলা স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সভায় বক্তারা কন্যাশিশুদের অধিকার রক্ষা, সুশিক্ষা নিশ্চিত করা এবং বাল্যবিয়ের ঝুঁকি থেকে তাদের সুরক্ষিত রাখার ওপর গুরুত্ব দেন। তারা বলেন, মেয়েদের বেড়ে ওঠার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে অভিভাবকদের সচেতনতা এবং সামাজিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।