বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গোল্ডেন জিপিএ-৫ পাওয়া আয়েশা শাওমিকে সম্মাননা দিলেন যুবদল নেতা ইমদাদ

গোল্ডেন জিপিএ-৫ পাওয়া আয়েশা শাওমিকে সম্মাননা দিলেন যুবদল নেতা ইমদাদ

গোল্ডেন জিপিএ-৫ পাওয়া আয়েশা শাওমিকে সম্মাননা দিলেন যুবদল নেতা ইমদাদ

বেনাপোল (যশোর) প্রতিনিধি:


ঢাকার ঐতিহ্যবাহী হলিক্রস গার্লস হাই স্কুল থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে আয়েশা মোস্তাফিজ শাওমি। তার এই সাফল্যে অভিনন্দন জানিয়ে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা জানিয়েছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং শার্শা উপজেলা যুবদলের সদস্যসচিব ইমদাদুল হক ইমদাদ।

সোমবার (১২ অক্টোবর) শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক ও শাওমির বাবা মোস্তাফিজ্জোহা সেলিমের অফিসে গিয়ে তার হাতে মেয়ের জন্য নির্ধারিত সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা তুলে দেন ইমদাদুল হক ইমদাদ।

আয়েশা মোস্তাফিজ শাওমি হলিক্রস গার্লস হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। তার এই অর্জনে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

এর আগে, গত ৩ অক্টোবর বেনাপোল পৌর এলাকার একটি কমিউনিটি ভেন্যুতে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সংবর্ধনা এবং বৃত্তি প্রদান করা হয়। মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে শাওমি অনিবার্য কারণে উপস্থিত থাকতে পারেনি। পরে তার পক্ষে বাবা মোস্তাফিজ্জোহা সেলিম সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।

শাওমির সাফল্যে অভিনন্দন জানিয়ে ইমদাদুল হক ইমদাদ বলেন, “মেধাবী শিক্ষার্থীরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। শাওমির এই অর্জন তার পরিবার ও এলাকাবাসীর জন্য গর্বের। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে উৎসাহ জোগানো সবার দায়িত্ব।”

তিনি শাওমির উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও উচ্চশিক্ষায় আরও সাফল্য কামনা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং তাদের মেধার বিকাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সবার প্রতি আহ্বান জানান।

প্রেরক- আশরাফুল ইসলাম
বেনাপোল, যশোর।