বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অপু বিশ্বাসের জন্মদিনে শাকিবের হাতে এওয়ার্ড

অপু বিশ্বাসের জন্মদিনে শাকিবের হাতে এওয়ার্ড

অপু বিশ্বাসের জন্মদিনে শাকিবের হাতে এওয়ার্ড

একই দিনে দুই তারকার দুই উদ্‌যাপন। একজনের জীবনে যোগ হলো আরও একটি বছর, অন্যজনের ঝুলিতে জমা পড়ল নতুন স্বীকৃতি। ১১ অক্টোবর চিত্রনায়িকা অপু বিশ্বাসের জন্মদিন। আর এই দিনেই (বাংলাদেশ সময় অনুযায়ী) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ‘ঢালিউড অ্যাওয়ার্ডস ২০২৬’-এ সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন তার সাবেক স্বামী, ঢালিউড সুপারস্টার শাকিব খান। ফলে দিনটি ঘিরে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল, অপুর হাতে জন্মদিনের কেক, শাকিবের হাতে পুরস্কার!

ঢালিউডের আলোচিত সাবেক এই দম্পতির ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তাদের সম্পর্কের শুরু থেকে বিয়ে, সন্তান, বিচ্ছেদ- সবকিছুই একসময় ছিল আলোচনার কেন্দ্রে। সময়ের সঙ্গে ব্যক্তিগত জীবনের সমীকরণ বদলেছে, কিন্তু দুজনকে ঘিরে দর্শকের কৌতূহল যেন কমেনি। তাই একই দিনে অপুর জন্মদিন আর শাকিবের পুরস্কারপ্রাপ্তির খবর সামনে আসতেই বিষয়টি পেয়েছে আলাদা মাত্রা।

অপু বিশ্বাসের জন্য ১১ অক্টোবর বিশেষ একটি দিন। জন্মদিন মানেই প্রিয়জনদের শুভেচ্ছা, কেক কাটা আর নতুন বছরের প্রত্যাশা। অন্যদিকে শাকিব খানের জন্য দিনটি সাফল্যের আনন্দে রাঙানো। নিউইয়র্কে আয়োজিত ঢালিউড অ্যাওয়ার্ডসের মঞ্চে সেরা অভিনেতার স্বীকৃতি তার ক্যারিয়ারে যুক্ত করল আরেকটি অর্জন। দুই তারকার উদ্‌যাপনের ধরন আলাদা হলেও ক্যালেন্ডারের একই তারিখ তাদের আবারও আলোচনায় নিয়ে এসেছে পাশাপাশি।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা