ছবি শিকারিদের দাপটে তারকাদের প্রায়ই নানা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়। অনেক সময় অনুমতি ছাড়াই পেছন দিক থেকে অভিনেত্রীদের আপত্তিকর অ্যাঙ্গেলে ছবি তোলা হয়। এবার এই প্রবণতা বন্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিলেন ভাইজানখ্যাত বলিউড তারকা সালমান খান।
বিগ বস ২০’র মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিষয়টি তুলে ধরেন অভিনেত্রী নেহা ধুপিয়া। নারীদের ব্যক্তিগত সুরক্ষা ও সম্মতির গুরুত্ব অনুধাবন করে এই প্ল্যাটফর্মে কথা বলার জন্য সালমানকে ধন্যবাদ জানান তিনি।
তবে সালমানের স্পষ্ট বক্তব্য, আগে সতর্ক করার পরও পাপারাজ্জিদের এই মানসিকতা কমার বদলে আরও বেড়েছে। তাই এবার সরাসরি আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাশাপাশি বলিউডের কিছু তারকার প্রতিও আঙুল তোলেন সালমান।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা