বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁদনীর সামনে ৩ সিনেমার হাতছানি

চাঁদনীর সামনে ৩ সিনেমার হাতছানি

চাঁদনীর সামনে ৩ সিনেমার হাতছানি

তরুণ প্রজন্মের মডেল ও অভিনেত্রী চাঁদনী শেখের অভিনয় জীবন শুরু হয়েছিল নাটকের মাধ্যমে। একের পর এক নাটকে অভিনয় করে দর্শকের নজরে আসেন তিনি। এবার নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও নিয়মিত হওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন এই অভিনেত্রী।

তানভীর হাসান পরিচালিত ‘যাযাবর’ সিনেমায় চাঁদনীকে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সজলের বিপরীতে। সিনেমাটির শুটিং শেষ করেই নতুন সিনেমা ‘ফিল্টার’-এ যুক্ত হয়েছেন তিনি। সাইমন তারিক পরিচালিত এই সিনেমার শুটিং ১৬ অক্টোবর থেকে নেত্রকোনায় শুরু হওয়ার কথা রয়েছে। এতে চাঁদনীর নায়ক হিসেবে থাকছেন ওমর মালিক।

এদিকে, আসন্ন পূজায় ১৬ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে চাঁদনী অভিনীত ‘চিরকুট’ সিনেমার। মুনতাসির আকিব পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন শ্যামল মাওলা।

খুলনার মেয়ে চাঁদনী ছোটবেলা থেকেই অভিনয় ও নাচসহ সাংস্কৃতিক নানা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। মা-বাবার আগ্রহে এসব চর্চা শুরু হলেও অভিনয়ের প্রতি তার আলাদা টান ছিল। সেই আগ্রহ থেকেই প্রথমবার হাসান জাহাঙ্গীর পরিচালিত বৈশাখী টেলিভিশনের মেগা ধারাবাহিক ‘ফ্যামিলি ডিস্টেন্স’-এ অভিনয়ের সুযোগ পান তিনি। নাটকটি দিয়েই দ্রুত পরিচিতি পান চাঁদনী।

এরপর ‘এন্ট্রি হিরো’, ‘হাতকড়া’, ‘পালাকার’, ‘অক্টোপাস’ ও ‘গেম’-এর মতো মেগা ধারাবাহিকে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। একক নাটকের মধ্যে রয়েছে ‘আবু বাবু’, ‘শাশুড়ি ভক্ত জামাই’, ‘প্রবাসীর আহাজারি’, ‘লাট সাহেবের মেয়ে’, ‘দুষ্টু ছেলের দল’, ‘স্বামী আমার দামি’ ও ‘বিয়ের দাবি’। এছাড়া, ‘জল জ্যোৎস্না’, ‘ম্যানেজ মাস্টার’, ‘তবুও জীবন’, ‘অচেনা আপনজন’ ও ‘বেগমপাড়া’সহ বেশ কয়েকটি ধারাবাহিকেও অভিনয় করছেন তিনি।


নাটকের বাইরে ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও বেশ কিছু মিউজিক্যাল ফিল্মে কাজ করেছেন চাঁদনী। বিজ্ঞাপনচিত্র এবং সরকারি প্রামাণ্যচিত্রেও দেখা গেছে তাকে। এর আগে ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘ছায়া’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার।

নিজের কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে চাঁদনী বলেন, “ভালো মানসম্পন্ন কাজ করার মধ্য দিয়েই টিকে থাকতে হবে এখানে। আর আমি সেই চেষ্টাই করে যাচ্ছি এখন।”

তিনি জানান, নাটক ও চলচ্চিত্র—দুই মাধ্যমেই অভিনয় চালিয়ে যেতে চান। একজন দক্ষ ও জনপ্রিয় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাই তার লক্ষ্য।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা