কামাল হোসেন বাবর পরিচালিত ‘ভায়োলেন্স’ সিনেমায় অভিনয়ের কথা ছিল অধরা খানের। আন্তর্জাতিক প্রযোজনার এই সিনেমার শুটিং কানাডায় হবে বলে জানানো হয়েছিল। এতে জায়েদ খান ও শিরিন শিলার অভিনয়ের কথাও রয়েছে।
তবে শুটিং শুরুর আগেই ‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়িয়েছেন চিত্রনায়িকা অধরা খান। সিনেমাটির নির্মাতার বিরুদ্ধে কিছু অভিযোগ এনেছেন তিনি।
পরিচালকের অপেশাদার আচরণ ও যথাযথ যোগাযোগের অভাবকে কারণ হিসেবে উল্লেখ করেছেন অধরা। এ সিনেমার জন্য অপেক্ষা করতে গিয়ে হলিউডসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কাজের সুযোগও হারিয়েছেন বলে দাবি করেছেন এই অভিনেত্রী। পুরো অভিজ্ঞতাকে নিজের ক্যারিয়ারের বড় ভুল হিসেবেও দেখছেন তিনি।
রোববার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে ‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করেন অধরা। তার দাবি, অনেক আগেই সিনেমাটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তবে সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক ঘোষণা না আসায় ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।
অধরা লিখেছেন, পরিচালকের অপেশাদার আচরণ ও যথাযথ যোগাযোগের অভাবে সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। বিষয়টি সংশ্লিষ্ট পক্ষকে জানানোর পরও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি বলে উল্লেখ করেন অভিনেত্রী
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা