বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সংগীত শিল্পী রুশনাফ ওয়াদুদ মারা গেছেন।

সংগীত শিল্পী রুশনাফ ওয়াদুদ মারা গেছেন।

সংগীত শিল্পী রুশনাফ ওয়াদুদ মারা গেছেন।

গতকাল সোমবার (১২ অক্টোবর) দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৩৮ বছর। 

রুশনাফ ওয়াদুদের দীর্ঘদিনের বন্ধু, সংগীতশিল্পী আনান সিদ্দিকা জানান, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ নানা জটিলতায় ভুগছিলেন রুশনাফ। আজ রাজধানীর বনানীর বাসায় মারা যান তিনি।   

আনান সিদ্দিকা বলেন, “সর্বশেষ যেদিন কথা হয়েছিল তখন ও বলেছিল, ‘আমি হয়তো বেশি দিন থাকব না।’ এক দশকের বেশি সময় ধরে নানা রোগে ভুগছিল ও। শ্বাসকষ্ট ছিল। শারীরিক কষ্টের মধ্যেও গাইতে ভালোবাসত। টুক টুক করে গান গাইত। আমি বুঝতাম, গাইতে কষ্ট হচ্ছে; কিন্তু মানসিক আনন্দ দিচ্ছে। ও খুব লক্ষ্মী ছেলে ছিল, দুনিয়াতে আসলে ভালো মানুষ থাকে না।” 

রুশনাফ ওয়াদুদ ব্লান্ডারওয়্যার ব্যান্ডের ভোকালিস্ট হিসেবে পরিচিত ছিলেন। গান গাওয়ার পাশাপাশি গীতিকার হিসেবেও প্রশংসা পেয়েছেন।  

পরবর্তীতে দ্য অ্যাটেম্পটেড ব্যান্ডের ভোকালিস্ট হিসেবেও কাজ করেন। এই ব্যান্ডের ‘এই বিকেলে’ ও ‘ও মৌসুমী’ গানগুলো এখনো শ্রোতাদের মুখে মুখে ফেরে। আবরার আতাহারের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লাইফ ইন আদার ওয়ার্ডস’–এ ‘নগণ্য মানুষ’ শিরোনামে গান গেয়েছেন রুশনাফ।  

গানের পাশাপাশি অভিনয়েও যুক্ত ছিলেন রুশনাফ। অ্যান্থলজি চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’ সিনেমায় অভিনয় করেন রুশনাফ। এটি ২০১৯ সালে মুক্তি পায়।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা