বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নলডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন: র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

নলডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন: র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

নলডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন: র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজুল ইসলাম 
নলডাঙ্গা নাটোর সংবাদদাতা

নাটোরের নলডাঙ্গায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে "আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬" পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির প্রতিপাদ্য ছিল, “Resilience Starts at Home” বা “ঘরের শক্ত ভিত, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”।

​মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাম্মী আক্তার।

​অনুষ্ঠানে অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন: ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার, মোস্তফা,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ​নাহিদ ইসলাম নাহিদ, উপজেলা প্রকৌশলী মোঃ সমসের আলী, জনস্বাস্থ্য অফিসার ​রবিন আহমেদ, পল্লী সঞ্চয় ব্যাংক অফিসার ​শাহাদাৎ হোসেন, ত্রাণ ও দুর্যোগ অফিস সহায়কের প্রতিনিধি ​জহুরুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদ​সাজেদুর রহমান, এছাড়াও ফায়ার সার্ভিসের সদস্য আনসার ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত গ্রাম পুলিশের সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

​আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফায়ার সার্ভিস দলের উদ্যোগে যেকোনো প্রাকৃতিক বা অগ্নিদুর্ঘটনাকালীন প্রাথমিক উদ্ধার ও দুর্যোগ মোকাবেলার কৌশল নিয়ে একটি বাস্তবধর্মী মহড়া প্রদর্শন করা হয়।

​সভায় বক্তারা বলেন, দুর্যোগের পূর্বাভাস মেনে চলা ও সঠিক প্রস্তুতি গ্রহণ করলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। দুর্যোগ সহনশীল সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকার আহ্বান জানান সভাপতির দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার।