বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গলাচিপায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

গলাচিপায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

গলাচিপায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

গলাচিপা প্রতিনিধি 


‎পটুয়াখালীর গলাচিপায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ের হলরুমে ‘শিক্ষিত মা এক সুরক্ষিত ফুল, প্রতিটি ঘর হবে একটি স্কুল’ স্লোগানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন। প্রধান অতিথি ছিলেন গলাচিপা মহিলা কলেজের প্রভাষক মো. জাকির হোসেন।
‎সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পড়াশোনার মানোন্নয়ন, ছাত্রীদের নিরাপত্তা, মাদকাসক্তি ও অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের কুফল নিয়ে আলোচনা করা হয়।
‎এ সময় গত ৪ অক্টোবর বিদ্যালয়ে পাঠদান চলাকালে কয়েকজনের প্রবেশকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও শ্রেণি কার্যক্রম ব্যাহত হওয়ার অভিযোগ তুলে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে দায়িত্বশীল সাংবাদিকতা ও শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
‎সমাবেশে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।