বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানিয়ারচরে দুই শিক্ষার্থীর সততার দৃষ্টান্ত, সম্মাননা দিল উপজেলা ছাত্রদল

নানিয়ারচরে দুই শিক্ষার্থীর সততার দৃষ্টান্ত, সম্মাননা দিল উপজেলা ছাত্রদল

নানিয়ারচরে দুই শিক্ষার্থীর সততার দৃষ্টান্ত, সম্মাননা দিল উপজেলা ছাত্রদল

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি  প্রতিনিধি] 


রাঙামাটির নানিয়ারচরে সততা ও নৈতিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করায় নানিয়ারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের দুই মেধাবী শিক্ষার্থীকে সৌজন্য উপহার দিয়ে সম্মাননা জানিয়েছে নানিয়ারচর উপজেলা ছাত্রদল। তরুণ প্রজন্মের মধ্যে সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চা ছড়িয়ে দেওয়া এবং অন্য শিক্ষার্থীদের ভালো কাজে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দুই শিক্ষার্থীর হাতে সৌজন্য উপহার তুলে দেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর পেয়ারা বেগম এবং নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান।আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সততাপূর্ণ আচরণ শুধু তাদের ব্যক্তিগত চারিত্রিক গুণের পরিচয় বহন করে না, বরং এটি একটি সুন্দর, মানবিক ও নৈতিক সমাজ গঠনেরও অনুপ্রেরণা। শিক্ষাজীবনের শুরু থেকেই শিশু-কিশোরদের মধ্যে সততা, ন্যায়বোধ, দায়িত্বশীলতা ও মানবিক মূল্যবোধের চর্চা গড়ে তোলা জরুরি। এর মাধ্যমে ভবিষ্যতে দেশ আদর্শ, সৎ ও দায়িত্বশীল নাগরিক পাবে।নানিয়ারচর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, তরুণ প্রজন্মের মধ্যে নীতি-নৈতিকতা ও ইতিবাচক মানসিকতা বিকাশে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের ভালো কাজের স্বীকৃতি দেওয়া হলে তারা যেমন অনুপ্রাণিত হবে, তেমনি অন্যরাও সততা ও নৈতিকতার পথে চলতে উৎসাহ পাবে।সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, দুই শিক্ষার্থীর এই সততাপূর্ণ দৃষ্টান্ত নানিয়ারচরের অন্যান্য শিক্ষার্থীর জন্য অনুকরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তাঁরা।সততা ও নৈতিকতার চর্চাই পারে একটি সুন্দর, মানবিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।