বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ভালুকায় র‍্যালি, মহড়া

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ভালুকায় র‍্যালি, মহড়া

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ভালুকায় র‍্যালি, মহড়া

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় “বর্ণাঢ্য আয়োজনে “আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬” উদযাপিত হয়েছে।

​১৩ অক্টোবর (মঙ্গলবার) সকালে  উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষ্যে র‍্যালি, বাস্তবভিত্তিক দুর্যোগ মহড়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

​অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে দুর্যোগকালে ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের প্রস্তুতি ও উদ্ধার তৎপরতা নিয়ে এক মনোজ্ঞ মহড়া প্রদর্শিত হয়।

​মহড়া শেষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত  আলোচনা সভায় সচেতনতামুলক আলোচনা করেন, উপজেলা ফায়ার সার্ভিস' র সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান।  তিনি বলেন, যেকোনো প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতার কোনো বিকল্প নেই। প্রতিটি পরিবার ও ঘর থেকেই যদি দুর্যোগ সহনশীল প্রস্তুতি গ্রহণ করা যায়, তবেই একটি সুরক্ষিত ও দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

​উপজেলা প্রশাসনের কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত কর্মসূচিতে অংশ নেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  মাহিদুল আলম সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আশিকুর রহমান শ্রাবন