বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কিংবদন্তি সঙ্গীত শিল্পীর উস্তাদ নুসরাত ফতেহ আলি খান- এর শুভ জন্মদিন

কিংবদন্তি সঙ্গীত শিল্পীর উস্তাদ নুসরাত ফতেহ আলি খান- এর শুভ জন্মদিন

কিংবদন্তি সঙ্গীত শিল্পীর উস্তাদ নুসরাত ফতেহ আলি খান- এর শুভ জন্মদিন

ফতেহ আলি খান ছিলেন পাকিস্তানের কিংবদন্তিতুল্য সঙ্গীতশিল্পী, বিশেষ করে ইসলামের সুফিবাদের অবিচ্ছেদ্য অংশ আধ্যাত্মিক সঙ্গীত কাওয়ালির জন্য বিশ্বনন্দিত। তাঁর অসাধারণ কণ্ঠের ক্ষমতার জন্য তাঁকে রেকর্ডকৃত কণ্ঠে সর্বকালের সর্বশ্রেষ্ঠদের একজন হিসেবে বিবেচনা করা হয়। তিনি একটানা কয়েক ঘণ্টাযাবত একই তালে কাওয়ালি পরিবশেন করতে পারেন। প্রায় ৬০০ বছরের পারিবারিক কাওয়ালি ঐতিহ্যের মধ্য দিয়ে বেড়ে উঠে, তিনি কাওয়ালি সঙ্গীতকে বিশ্বসঙ্গীতে পরিণত করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। তিনি "শাহেন শাহ এ কাওয়ালি", যার অর্থ কাওয়ালির রাজাদের রাজা, হিসেবে বেশ জনপ্রিয়।
জীবনী :

 

নুসরাত ফতেহ আলী খান ১৯৪৮ সালে ফয়সালাবাদের এক পাঞ্জাবী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ফতেহ আলী খান, একজন সংগীততত্ত্বিক, গায়ক, বাদক, এবং কাউয়াল, এর পঞ্চম সন্তান এবং ছেলে সন্তানদের মধ্যে প্রথম পুত্র সন্তান। খান পরিবার, যেখানে চার বড় বোনসহ এক ছোট ভাই ফররুখ ফতেহ আলী, কেন্দ্রীয় ফয়সালাবাদে বেড়ে উঠে। প্রথমদিকে, তাঁর পিতা চাননি যে নুসরাত পারিবারিক পেশায় আসুক। তিনি চেয়েছিলেন নুসরাত অনেক সম্মানিত একটি পেশায় নিজেকে নিয়োজিত করুক এবং একজন ডাক্তার হন, কারণ তিনি মনে করতেন, কাওয়ালি শিল্পীরা নিম্ন সামাজিক মর্যাদার অধিকারী। যাই হোক, নুসরাত কাওয়ালির প্রতি এমন এক প্রবণতা, এবং আগ্রহ দেখালেন যে, তাঁর পিতা অবশেষে নিজের ইচ্ছা ত্যাগ করেন।

 

পুরস্কার ও সম্মাননা লাভ :
১৯৮৬ সালে পাকিস্তান সরকার কর্তৃক প্রাইড অফ পারফরম্যান্স পুরস্কার প্রদান করেন সঙ্গীতে উল্লেখ্যযোগ্য অবদান এর জন্য।
ডিস্কোগ্রাফি : 
১৯৮৮: ইন কনসার্ট ইন প্যারিস, ভয়েল ১
১৯৮৮: সাহিন-শাহ রিয়েল ওয়ার্ল্ড/সিমা
১৯৯০: মাস্ত মাস্ত রিয়েল ওয়ার্ল্ড/সিমা মাইকেল ব্রুক এর সাথে
১৯৯১: Magic Touch OSA.
১৯৯১: শাহবাজ রিয়েল ওয়ার্ল্ড/সিমা।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা