বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সবাই ভেবেছিল আমি আর বাঁচব না : আমিন খান

সবাই ভেবেছিল আমি আর বাঁচব না : আমিন খান

সবাই ভেবেছিল আমি আর বাঁচব না : আমিন খান

চিত্রনায়ক আমিন খান। নব্বইয়ের দশক থেকে ঢাকাই চলচ্চিত্রে দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। দীর্ঘ অভিনয়জীবনে নানা অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এই অভিনেতা। তবে একটি সিনেমার শুটিংয়ে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনা আজও তাঁর জীবনের দুঃসহ স্মৃতি।

‘জ্যান্ত কবর’ সিনেমার শুটিং করতে গিয়ে পেট্রোল বোমার আগুনে গুরুতর দগ্ধ হয়েছিলেন তিনি। অবস্থা এতটাই গুরুতর ছিল যে, বেঁচে ফেরা নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। পরে হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়েছিল তাকে।


চিত্রনায়ক আমিন খান। নব্বইয়ের দশক থেকে ঢাকাই চলচ্চিত্রে দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। দীর্ঘ অভিনয়জীবনে নানা অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এই অভিনেতা। তবে একটি সিনেমার শুটিংয়ে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনা আজও তাঁর জীবনের দুঃসহ স্মৃতি।

‘জ্যান্ত কবর’ সিনেমার শুটিং করতে গিয়ে পেট্রোল বোমার আগুনে গুরুতর দগ্ধ হয়েছিলেন তিনি। অবস্থা এতটাই গুরুতর ছিল যে, বেঁচে ফেরা নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। পরে হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়েছিল তাকে।

সম্প্রতি মাছরাঙ্গা টিভির এক অনুষ্ঠানে সেই দুর্ঘটনার স্মৃতিচারণা করেন আমিন খান। তিনি জানান, সিনেমাটির শুটিং হয়েছিল গাজীপুরের একটি শুটিং হাউসে। সিনেমার শেষ দৃশ্যের শুটিং চলছিল। ওই দৃশ্যে তার পেছনে একের পর এক পেট্রোল বোমা বিস্ফোরিত হওয়ার কথা ছিল। কিন্তু শুটিংয়ের সময় ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা।

আমিন খান বলেন, ‘একটি সিকোয়েন্স ছিল এমন—মাটিতে ছয়-সাতটি পেট্রোল বোমা রাখা ছিল। প্রতিটিতে প্রায় ৩০ লিটার করে পেট্রোল দেওয়া ছিল। আমি সেগুলোর মাঝখান দিয়ে দৌড়ে আসব, আর আমার পেছনে একের পর এক বোমা বিস্ফোরিত হবে। প্রায় ১০০ মিটার দূরত্বের মধ্যে আমাকে দৌড়াতে হতো। ক্যামেরা, অ্যাকশন বলার পর দৌড় শুরু করলাম। প্রথমে আমার পেছনের বোমাটি বিস্ফোরিত হয়। এরপর হঠাৎ আমার সামনে ও চারপাশের প্রায় আটটি বোমা একসঙ্গে বিস্ফোরিত হয়ে যায়।’
নিজের ইউটিউব চ্যানেল খুললেন সালমান খান

 

ডিজিটাল দুনিয়ায় পা রাখলেন বলিউড ভাইজান সালমান খান। বর্তমানে ‘বিগ বস’ নিয়ে আলোচনায় থাকা এই তারকা নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি; ভক্তদের মাঝে তৈরি করেছেন কৌতূহল ও উন্মাদনা।  

সেই চ্যানেলের নাম ‘বিয়িং দ্য সালমান খান’। চ্যানেলটি চালুর পরই দর্শকদের কাছ থেকে পাওয়া উষ্ণ প্রতিক্রিয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেতা। 

তবে চ্যানেলটি সামনে আসার পরই এর কনটেন্ট কাদের জন্য, তা নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা অবসান ঘটিয়ে সালমান নিজেই স্পষ্ট করে দিয়েছেন। এই ভিডিওগুলো বড়দের জন্য হয়তো এখনই নয়, বরং তা ছোটদের আনন্দ ও শেখার কথা ভেবেই তৈরি। 

সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে তিনি ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘আমার ইউটিউব চ্যানেল দেখার জন্য ধন্যবাদ, আমি বুঝতে পারছি যে কনটেন্টটি হয়তো এই মুহূর্তে আপনাদের জন্য নয়, তবে আপনাদের বুঝতে হবে এটি আপনাদের ছোট সোনামণিদের জন্য।’
হঠাৎ কেন নিজেকে ‘লাকি চার্ম’ দাবি করলেন তৌসিফ

 

নাটকে নিয়মিত অভিনয়ের পাশাপাশি ওয়েব কনটেন্টেও নিজের অবস্থান শক্ত করছেন অভিনেতা তৌসিফ মাহবুব। ছোট পর্দায় দীর্ঘদিনের পথচলায় নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি।


সম্প্রতি ক্যাপিটাল ড্রামার ‘ছুঁয়ে দিলাম তোমায়’ নাটকটি প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেতা। মুক্তির এক দিনেই নাটকটি প্রায় সাড়ে তিন মিলিয়ন ভিউ পেয়েছে বলে জানিয়েছেন তৌসিফ। দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত এই অভিনেতা মনে করেন, প্রতিটি কাজের পর নিজেকে আরও ভালোভাবে উপস্থাপন করাই শিল্পীর মূল চ্যালেঞ্জ।

ছুঁয়ে দিলাম তোমায়’ নাটকটি নিয়ে দর্শকের প্রতিক্রিয়া জানতে গিয়ে ইউটিউবে প্রায় দেড় হাজার মন্তব্য পড়েছেন তৌসিফ। অভিনেতার ভাষ্য, মন্তব্যগুলোর প্রায় সবই ছিল ইতিবাচক। কেউ অভিনয়ের প্রশংসা করেছেন, কেউবা গল্পের শেষটা নিয়ে নিজেদের…

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা