বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

​নাটোর জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত জার্মান পর্যটকের ল্যাপটপ হস্তান্তর করলেন আইজিপি

​নাটোর জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত জার্মান পর্যটকের ল্যাপটপ হস্তান্তর করলেন আইজিপি

​নাটোর জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত জার্মান পর্যটকের ল্যাপটপ হস্তান্তর করলেন আইজিপি

সিরাজুল ইসলাম 
নলডাঙ্গা নাটোর সংবাদদাতা

​নাটোর রেলওয়ে স্টেশন থেকে হারিয়ে যাওয়া জার্মান পর্যটক কিরিল ল্যান্ডার উইবারের (১৮) ল্যাপটপটি উদ্ধার করে তাঁর হাতে হস্তান্তর করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জনাব মো. আলী হোসেন ফকির, বিপিএম।

​আজ ১৩ অক্টোবর ২০২৬, সকাল ১১:৩০ ঘটিকায় পুলিশ হেডকোয়ার্টার্সে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপটি পর্যটকের হাতে তুলে দেওয়া হয়।

​বাংলাদেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানসমূহ পরিদর্শনের উদ্দেশ্যে বাংলাদেশে আসেন জার্মান নাগরিক কিরিল। গত ০৭ অক্টোবর ২০২৬ তারিখে তিনি নাটোর রেলস্টেশনে পৌঁছে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে স্টেশনের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন। এসময় ল্যাপটপ ও ক্যামেরা ওয়েটিং রুমে রেখে তিনি পাশের একটি এটিএম বুথে টাকা তুলতে যান। ফিরে এসে জিনিসগুলো না পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে নাটোর সদর থানায় উপস্থিত হয়ে সহযোগিতা চান। এ ঘটনায় নাটোর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৫১২, তারিখ: ০৭/১০/২০২৬) করা হয়।

​ঘটনাটির গুরুত্ব বিবেচনা করে নাটোর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হকের সার্বিক দিকনির্দেশনায় নাটোর সদর থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-সহ পুলিশের একাধিক দল অভিযানে নামে। তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে গত ১১ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক ৯:৩০ ঘটিকায় নাটোর সদর থানাধীন কাপুড়িয়াপট্টি এলাকার 'নূর ক্লোথিং স্টোর' থেকে হারিয়ে যাওয়া ল্যাপটপটি উদ্ধার করা হয়।

​ল্যাপটপটি উদ্ধারের পর আইজিপি জনাব মো. আলী হোসেন ফকির, বিপিএম এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মো. আশিক সাঈদ, পিপিএম-এর সমন্বিত উদ্যোগে আজ পুলিশ হেডকোয়ার্টার্সে ল্যাপটপটি হস্তান্তর করা হয়।

​অনুষ্ঠানে দায়িত্ব পালনে অসাধারণ পেশাদারিত্ব ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ নাটোর সদর থানার অফিসার ইনচার্জ এবং জিডির তদন্তকারী কর্মকর্তাকে আর্থিক প্রণোদনা ও পুরষ্কার প্রদান করেন সম্মানিত আইজিপি।

​এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নাটোর সদর থানার অফিসার ইনচার্জ এবং জিডির তদন্তকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

​পুলিশ কর্মকর্তারা জানান, এ ধরনের তৎপরতা বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, দ্রুগ প্রতিকার প্রদান এবং দেশি-বিদেশি নাগরিকদের মনে বাংলাদেশ পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস সুদৃঢ় করতে বড় ভূমিকা রাখবে। জনগণের জানমালের নিরাপত্তা ও একটি নিরাপদ নাটোর গড়ে তুলতে নাটোর জেলা পুলিশ সর্বদা অঙ্গীকারাবদ্ধ।