বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুরে পূজা মণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি

পিরোজপুরে পূজা মণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি

পিরোজপুরে পূজা মণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি

‎​আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোঃ জুলফিকার আলী হায়দার।
‎​মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে তিনি শহরের কেন্দ্রীয় কালিবাড়ি মদনমোহন জিউর আখড়াবাড়ি মন্দির ও পালপাড়া মন্দির পরিদর্শন করেন।
‎​পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও পূজা উদযাপনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন এবং পূজা উদযাপন কমিটিসহ উপস্থিত সকলের সঙ্গে মতবিনিময় করেন।
‎​মতবিনিময়কালে ডিআইজি মোঃ জুলফিকার আলী হায়দার বলেন, “অসংখ্য মন্দিরের মধ্যে এই একটি মন্দিরে আসার সুযোগ হলো। পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে কথা বললাম, তাদের বক্তব্য শুনলাম। তাতে আমার কাছে মনে হলো, এখানকার সহাবস্থান ও সম্প্রীতির কালচার দীর্ঘদিন ধরে অটুট আছে এবং তা সামনের দিকে কিয়ামত পর্যন্ত অটুট থাকবে। সম্প্রীতির এই বন্ধন ও সহাবস্থানের সংস্কৃতি কেউ ডিস্টার্ব করতে চাইলে আমরা তা রুখে দেবো। তবে শুধু পুলিশের পক্ষে একা তা সম্পূর্ণ করা সম্ভব নয়। পুলিশ তার নিজস্ব জনবল ও সাদা পোশাকের সদস্যদের পাশাপাশি সাধারণ জনগণ যখন সজাগ দৃষ্টি রাখে এবং সবকিছু সচেতনভাবে দেখে, তখন পুলিশের কাজ অনেক সহজ হয়ে যায়।”
‎​সংবাদকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “মিডিয়াকর্মী হিসেবে আপনারা যে সহযোগিতা করে যাচ্ছেন, সে জন্য ধন্যবাদ জানাই। ছোটোখাটো বিভিন্ন তথ্য বা ইন্টেলিজেন্স আপনারা আমাদের সাথে শেয়ার করেন। এই পূজার উৎসব যাতে নির্বিঘ্নভাবে, শান্তিপূর্ণভাবে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে সুন্দরভাবে শেষ হতে পারে, সে জন্য সবার প্রচেষ্টা যাতে সুসম্পন্ন হয়, সেই আহ্বান জানাই।”
‎​নিরাপত্তাব্যবস্থার সুনির্দিষ্ট রূপরেখা তুলে ধরে ডিআইজি জানান, পূজামণ্ডপগুলোতে মূলত দ্বি-স্তরবিশিষ্ট নিরাপত্তা বলয় থাকবে। ইউনিফর্ম পরিহিত পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি মন্দির কমিটির স্থানীয় স্বেচ্ছাসেবকরা যৌথভাবে প্রকাশ্য ডিউটি পালন করবেন। এ ছাড়া সাদা পোশাকে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পেট্রোলিং এবং ফিক্সড ডিউটিতে নিয়োজিত থাকবেন। এলাকাভিত্তিক এই ডিউটি বণ্টনের কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সুযোগ থাকবে না বলে তিনি আশা প্রকাশ করেন।
‎​বিচ্ছিন্ন অপরাধমূলক ঘটনা প্রসঙ্গে তিনি আরও স্পষ্ট করে বলেন, “মসজিদ বা মন্দির—চোরের কাছে বা অপরাধীর কাছে ধর্মীয় প্রতিষ্ঠানের কোনো ভেদাভেদ থাকে না। জুতা বা ফ্যান চুরির মতো বিষয়গুলোতে তাদের ভেতরে ধর্মীয় অনুভূতি কাজ করে না। এ ধরনের ঘটনায় আমরা রেসপন্স করেছি, মামলা হয়েছে। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য পুলিশের পাশাপাশি সবাইকে সজাগ থাকতে হবে। কোনো অপরিচিত বা স্বল্পপরিচিত সন্দেহভাজন ব্যক্তির চলাফেরার প্রতি সবাই খেয়াল রাখলে আমাদের সার্বিক নিরাপত্তাব্যবস্থা আরও বেশি জোরদার করা সম্ভব।”
‎​এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং সদর উপজেলা বিএনপির নেতা গাজী কামরুজ্জামান শুভ্র ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম তহিদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
‎​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর পিরোজপুর জেলার সাতটি উপজেলায় মোট ৪৬৪টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। এর মধ্যে পিরোজপুর সদর উপজেলায় ৫৭টি মন্দিরে পূজার আয়োজন করা হয়েছে। পূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।

 

‎​পিরোজপুর প্রতিনিধি: